• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
Headline
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে,কাল থেকে রোজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মিষ্টি বিতরণ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চুর সফল নেতৃত্বে ৬টি আসনের মধ্যে ৫টি আসনের নিরুঙ্কুশ বিজয় অর্জিত সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নবনির্বাচিত এমপি ইকবাল হাসান মাহমুদ টুকুর মতবিনিময় সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি এবং একটিতে জামায়াত মনোনীত প্রার্থী বিজয়ী সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির বার্ষিক বনভোজন–২০২৬ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের উদ্যোগে ধানের শীর্ষের নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ৩ আসনে ভিপি আয়নুল হক কে ধানের শীষে বিজয়ী করতে নিমগাছীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুুতি দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৩৩ Time View
Update : সোমবার, ১০ মার্চ, ২০২৫

সিরাজগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুুতি দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না-
” দুর্যোগের পুর্বাভাস প্রস্তুুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি, এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জে ১০মার্চ-২০২৫ খ্রিঃ জাতীয় দুর্যোগ প্রস্তুুতি দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন, সিরাজগঞ্জ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে,
সোমবার ( ১০ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের লাইব্রেরি হলরুমে আলোচনা সভা ও ভিক্টোরিয়া হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতি রায়।

আলোচনা সভা শুরুতে স্বাগত বক্তব্যে রাখেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আঃ বাছেদ, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সকল মানুষের সচেতন হতে হবে । পূর্ব প্রস্তুতি থাকলে দুর্যোগে আমাদের সম্পদের ক্ষতি কম হবে। যে কোনো দুর্যোগে যথাযথ পূর্বাভাস,প্রস্তুতি ও ঝুঁকিহ্রাস করে জনগণের জনমালের ক্ষতি কমিয়ে আনা সম্ভব। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকারের নীতি পরিকল্পনায় ইতোমধ্যে দুর্যোগ ঝুঁকি হ্রাস কৌশল অন্তর্ভুক্ত হয়েছে এবং সবধরনের দুর্যোগের প্রস্তুতি সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আঃ বাছেদ বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে। দুর্যোগের ক্ষতি হ্রাসে দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগপরবর্তী প্রস্তুতি কার্যকর ভূমিকা পালন করে। তিনি যেকোনো দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিস-সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
এসময়ে বক্তব্যে রাখেন, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী, এনডিপি এনজিও’র উপ-পরিচালক পরিচালক ( এমএন্ডই) কাজী মাসুদুজ্জামান , উপপরিচালকের কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কানিজ ফাতেমা, সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিরাজগঞ্জের উপ-পরিচালক এম.এ. রহমান, প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, ব্র্যাক জেলা সমন্বয়কারী রইস উদ্দিন, রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জের ইউনিট প্রেজেক্ট অফিসার মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
এসময়ে বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা, রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের যুব রেডক্রিসেন্ট এর যুব শাপলা খাতুন সহ সদস্য-সদস্যরা, বিভিন্ন এনজিওর কর্মকর্তা ও কর্মীরা, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category