• রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
Headline
খোকশাবাড়ী শালুয়াভিটায় বিএনপির ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে প্রচারণা গনসংযোগ ও মিছিল অনুষ্ঠিত কালিয়াহরিপুর ইউনিয়নে বিএনপি’র ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত মাছুমপুর ক্রীড়া চক্রের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জামায়াত ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে সরকার গঠন করবো-সিরাজগঞ্জের জনসভায় জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান সিরাজগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ডাবল বাইক কাপ ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মা বাবার কবর জিয়ারতের মধ্যেদিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মীর ছাত্রদলে যোগদান সিরাজগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের একই মঞ্চে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা সিরাজগঞ্জের ৬ টি আসনে ৩৯ প্রার্থী’র মধ্যে প্রতীক বরাদ্দ সিরাজগঞ্জে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু

সিরাজগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

Reporter Name / ২০১ Time View
Update : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫

সিরাজগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষ্যে ওয়াকাথন প্রতিযোগিতা ও কল্যাণরাষ্ট্র বিষয়ক মুক্ত আড্ডা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না-
”নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষ্যে ওয়াকাথন প্রতিযোগিতা ও “কল্যাণরাষ্ট্র বিষয়ক মুক্ত আড্ডা” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় বেলুন ফেস্টুন উড়িয়ে র‍্যালি প্রদর্শন করে।
জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, সিরাজগঞ্জের আয়োজনে ও স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ’র সহযোগিতায়,
বৃহস্পতিবার (২জানুয়ারি-২০২৫) সকাল সাড়ে ১০ দিকে সিরাজগঞ্জ যমুনা নদীর পাড় ক্রসবার-(৩) এ অনুষ্ঠান ওয়াকাথন প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা, পুরস্কার বিতরণ করেনএবং অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, প্রধান অতিথি জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ বরমান হোসেন। পরে “কল্যাণরাষ্ট্র বিষয়ক মুক্ত আড্ডা” অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,জেলা সমাজসেবা অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খাঁন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা সমাজসেবা কার্যালয়,সিরাজগঞ্জের সহকারী পরিচালক মোঃ মনিরুল ইসলাম।
আড্ডায় অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্) মোঃ জিয়াউর রহমান, এনডিপি উপ-পরিচালক(এমএন্ডই) কাজী মাসুদুজ্জামান,
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কানিজ ফাতেমা, জেলা তথ্য অফিস সিরাজগঞ্জের উপ- পরিচালক মোহাম্মদ আলী, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হাশেম, এনডিপি’র প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচি’র উপ-ব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ, কামারখন্দ “পল্লী উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল আলম, এমডিও’র নির্বাহী পরিচালক মোঃ মাছউদ আহমেদ রোকনী, এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা সুক এর নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, দীপ সেতু সংস্থা সহকারী মহা ব্যবস্থাপক এস এম শহিদুল ইসলাম, এম ডি পি এর নির্বাহী পরিচালক মোঃ আসলাম সেখ, ছাত্র প্রতিনিধি মুনতাসির মেহেদী হাসান, মোঃ আশিক, আনজারুল ইসলাম, দুর্বার, সেবা মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মাছুম বিল্লাহ মাহী, সহ এনজিও’র কর্মকর্তাগণ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, প্রতিবন্ধী, অভিভাবক, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category