• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়ন এর পক্ষ থেকে অঙ্গহানি ও প্যারালাইজড শ্রমিকদের মাঝে অনুদান প্রদান সিরাজগঞ্জ সদরের প্রতিটি ঘরে-ঘরে গিয়ে ধানের শীষের ভোট প্রার্থনা করছেন সাইদুর রহমান বাচ্চু ভদ্রঘাট ইউনিয়নে জনসংযোগে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে ১০ম গ্রেডভূক্ত উপ-সহকারী প্রকৌশলী/ সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কৌটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন এবং জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান খোকশাবাড়ীতে ধানের শীষের পক্ষে অমর কৃষ্ণ দাসের গণসংযোগ ফ্যাসিবাদী ব্যবস্থার অবসানে ‘হ্যাঁ’ জয়ী করতে হবে: আসিফ মাহমুদ সিরাজগঞ্জ শহরে ধানের শীর্ষের পক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এর গণ-সংযোগ উল্লাপাড়ায় বিএনপির নির্বাচনী সভায়- ভোটাধিকার ফেরানোর অঙ্গীকার এম আকবর আলীর বিএনপি ছাড়া দেশ পরিচালনা করার জন্য অন্য কোন অভিজ্ঞ দল নেই- তারেক রহমান

সিরাজগঞ্জে জামায়াত কর্মী হত্যার একযুগ পর মামলা

Reporter Name / ১৭৮ Time View
Update : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫

সিরাজগঞ্জে জামায়াত কর্মী হত্যার একযুগ পর মামলা
নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের এনায়েতপুরে জামায়াত কর্মী ওয়ারেছ আলী (৫৫) হত্যার ১২ বছর পর মামলা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নিহতের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে আদালতে মামলাটি করেন। এ মামলায় এনায়েতপুর থানা আওয়ামীলীগের সভাপতি হাজী আহম্মেদ মোস্তফা খান বাচ্চু, সহসভাপতি রাসেদুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসি ও জয়নাল আবেদীনসহ ৩০জন আওয়ামীলীগের নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও ৩৫/৩৬ জনকে অজ্ঞাত আসামী করা হয়। বাদীপক্ষের আইনজীবী আবু তালেব আকন্দ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে বিচারক ওমর ফারুক মামলাটি আমলে নিয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, জামায়াত ইসলামীর কর্মী ওয়ারেছ আলী। তিনি ২০১২ সালের ৯ ডিসেম্বর ভোরে এনায়েতপুর হাটে কাপড় বিক্রির জন্য ভ্যান যোগে রওনা হন। হাটের মধ্যে হাফেজ আল-আমিনের সঙ্গে তার দেখা হয়। পরে তারা দুজন একত্রে বাড়ির উদ্দেশ্যে বের হয়ে বেলা ১১টার দিকে এনায়েতপুর থানার দক্ষিণ পাশের সোনালী ব্যাংকের সামনে পৌঁছালে আসামিরা হামলা চালায়। এতে রক্তাক্ত অবস্থায় ওয়ারেছ আলী মাটিতে নুয়ে পড়েন। পরে তার সঙ্গে থাকা কাপড় বিক্রির ৫০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে নেয় যায় হামলাকারীরা।
মামলার বাদী সাইফুল ইসলাম বলেন, আমার বাবাকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেছিল তারা। এ হত্যার পর মামলা না করার ব্যাপারে নানাভাবে হুমকি দেয়া হয়।পরে আমার পরিবার ও আত্মীয়-স্বজনদের পরামর্শ অনুযায়ী এতদিন পর মামলা করা হয়নি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category