• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়ন এর পক্ষ থেকে অঙ্গহানি ও প্যারালাইজড শ্রমিকদের মাঝে অনুদান প্রদান সিরাজগঞ্জ সদরের প্রতিটি ঘরে-ঘরে গিয়ে ধানের শীষের ভোট প্রার্থনা করছেন সাইদুর রহমান বাচ্চু ভদ্রঘাট ইউনিয়নে জনসংযোগে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে ১০ম গ্রেডভূক্ত উপ-সহকারী প্রকৌশলী/ সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কৌটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন এবং জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান খোকশাবাড়ীতে ধানের শীষের পক্ষে অমর কৃষ্ণ দাসের গণসংযোগ ফ্যাসিবাদী ব্যবস্থার অবসানে ‘হ্যাঁ’ জয়ী করতে হবে: আসিফ মাহমুদ সিরাজগঞ্জ শহরে ধানের শীর্ষের পক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এর গণ-সংযোগ উল্লাপাড়ায় বিএনপির নির্বাচনী সভায়- ভোটাধিকার ফেরানোর অঙ্গীকার এম আকবর আলীর বিএনপি ছাড়া দেশ পরিচালনা করার জন্য অন্য কোন অভিজ্ঞ দল নেই- তারেক রহমান

সিরাজগঞ্জে জিংক ধানের বীজ বিতরণ ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Reporter Name / ২০০ Time View
Update : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে জিংক ধানের বীজ বিতরণ ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলায় আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (IFPRI)- হারভেস্টপ্লাস প্রোগ্রামের স্কেলিং বায়োফর্টিফাইড ক্রপ প্রকল্পের আওতায় জিংক ধানের বীজ বিতরণ ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। নিউট্রিশিয়াস এগ্রিফিউচার বাংলাদেশের আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বেলকুচি সিরাজগঞ্জের বাস্তবায়নে,
সোমবার (৪ নভেম্বর) দুপুরে বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ আঃ মুঃ আহসান শহীদ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ এ,কে, এম মফিদুল ইসলাম, হারভেস্টপ্লাস বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর কৃষিবিদ মোঃ ওয়াহিদুল আমিন, বিভাগীয় সমন্বয়কারি কৃষিবিদ মোঃ জাকিউল হাসান প্রমুখ। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বেলকুচি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুকান্ত ধর। এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা কৃষকদের বায়োফর্টিফাইড শস্য উৎপাদনে সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। প্রকল্প এলাকার ৩১,০০০ (একত্রিশ হাজার) কৃষক এই বোরো মৌসুমে জিংক ধান ব্রি ধান৭৪ ও ব্রিধান ১০০ এর বীজ ও প্রশিক্ষণ সুবিধা পাবে। স্কেলিং বায়োফর্টিফাইড ক্রপ প্রকল্পটি দ্য চার্চ অফ জেসাস ক্রাইস্ট অফ লেটার ডে সেন্টস এর অর্থায়নে, হার্ভেস্টপ্লাস সলিউশনস বাংলাদেশ ( নিউট্রিশিয়াস এগ্রিফিউচার বাংলাদেশ হিসাবে নিবন্ধিত) এর মাধ্যমে রাজশাহী বিভাগের, সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর জেলায় বাস্তবায়িত হচ্ছে। হারভেস্টপ্লাস ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ বায়োফর্টিফাইড খাদ্য শস্যের বিকাশ ও প্রচার করে এবং বায়োফর্টিফিকেশন প্রমাণ এবং প্রযুক্তিতে বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদান করে পুষ্টি এবং জনস্বাস্থ্যেও উন্নতি করে। হারভেস্টপ্লাস বাংলাদেশ জিংক ধান, জিংক গম এবং জিংক ও আয়রন মসুর এর সম্প্রসারণ এবং অভিযোজনে কাজ করছে। এসময়ে অনুষ্ঠানে বেলকুচি উপজেলার কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category