• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
Headline
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে,কাল থেকে রোজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মিষ্টি বিতরণ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চুর সফল নেতৃত্বে ৬টি আসনের মধ্যে ৫টি আসনের নিরুঙ্কুশ বিজয় অর্জিত সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নবনির্বাচিত এমপি ইকবাল হাসান মাহমুদ টুকুর মতবিনিময় সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি এবং একটিতে জামায়াত মনোনীত প্রার্থী বিজয়ী সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির বার্ষিক বনভোজন–২০২৬ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের উদ্যোগে ধানের শীর্ষের নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ৩ আসনে ভিপি আয়নুল হক কে ধানের শীষে বিজয়ী করতে নিমগাছীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে টিসিভি টিকা কার্যক্রম নিয়ে জেলা পর্যায়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name / ১২৩ Time View
Update : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

সিরাজগঞ্জে টিসিভি টিকা কার্যক্রম নিয়ে জেলা পর্যায়ে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টারঃ-
টাইফয়েড রোগ প্রতিরোধে টিকাভিত্তিক সুরক্ষা নিশ্চিত করতে ‘টিসিভি টিকা কার্যক্রম নিয়ে সিরাজগঞ্জে জেলা পর্যায়ে সাংবা‌দিক‌দের নি‌য়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) ‌বিকাল ৩টায় সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মোঃ নুরুল আমীন যিনি টিসিভি টিকা কার্যক্রমের উদ্দেশ্য, উপকারিতা এবং বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, টাইফয়েড এখনো আমাদের দেশের জনস্বাস্থ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ। শিশুদের মধ্যে এই টিকার মাধ্যমে দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে।এসময় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ খান হাসান, দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শফিক মোহাম্মদ রুমন সহ অন্যরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, সাংবাদিক, অংশীজন বক্তারা জানান, টাইফয়েড প্রতিরোধে টিসিভি টিকা অত্যন্ত কার্যকর এবং নিরাপদ। ৯ মাস থেকে ১৫ বছরের সকল শিশু এই টিকা পাবে।
এসময় বক্তারা অভিভাবকদের সন্তানদের টিকা নিতে উৎসাহিত করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category