• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়ন এর পক্ষ থেকে অঙ্গহানি ও প্যারালাইজড শ্রমিকদের মাঝে অনুদান প্রদান সিরাজগঞ্জ সদরের প্রতিটি ঘরে-ঘরে গিয়ে ধানের শীষের ভোট প্রার্থনা করছেন সাইদুর রহমান বাচ্চু ভদ্রঘাট ইউনিয়নে জনসংযোগে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে ১০ম গ্রেডভূক্ত উপ-সহকারী প্রকৌশলী/ সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কৌটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন এবং জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান খোকশাবাড়ীতে ধানের শীষের পক্ষে অমর কৃষ্ণ দাসের গণসংযোগ ফ্যাসিবাদী ব্যবস্থার অবসানে ‘হ্যাঁ’ জয়ী করতে হবে: আসিফ মাহমুদ সিরাজগঞ্জ শহরে ধানের শীর্ষের পক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এর গণ-সংযোগ উল্লাপাড়ায় বিএনপির নির্বাচনী সভায়- ভোটাধিকার ফেরানোর অঙ্গীকার এম আকবর আলীর বিএনপি ছাড়া দেশ পরিচালনা করার জন্য অন্য কোন অভিজ্ঞ দল নেই- তারেক রহমান

সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

Reporter Name / ৬৮ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

আজিজুর রহমান মুন্না-
“তারুণ্যের উৎসব”-সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল পৌরসভা ও উল্লাপাড়া উপজেলা যৌথ চ্যাম্পিয়ন হয়েছে ।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৩ টায় ৪০ মিনিটে সিরাজগঞ্জ শহরের শহিদ শামসুদ্দিন স্টেডিয়ামে অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে প্রায় ৬০ হাজার ফুটবল অনুরাগী দর্শক সমাগমেের মধ্য দিয়ে সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গ্যালারী ও মাঠে কোন স্থানেই তিল ধারণের জায়গা ছিলো না। এমন কি স্টেডিয়ামের আশপাশের বহুদল ভবনের ছাঁদ থেকেও নারী ও পুরুষরা ফাইনাল খেলা উপভোগ করেন।
ফাইনাল খেলায় উভয়ার্ধে সিরাজগঞ্জ সদর পৌরসভা ২ টি ও উল্লাপাড়া উপজেলা ফুটবল একাদশ ২টি করে গোল করে এবং নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকলে খেলা টাইব্রেকারে গড়ায়। খেলার মাঠ ভর্তি দর্শক থাকায় এবং আলোর স্বল্পতার জন্য টাইব্রেকার করে খেলার মিমাংসা করা সম্ভব হয়নি। পরে সিরাজগঞ্জ সদর পৌরসভা ও উল্লাপাড়া উপজেলা ফুটবল একাদশকে যৌথভাবে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
সিরাজগঞ্জ সদর পৌরসভার বহিরাগত খেলোয়াড় ঢাকা মোহামেডানের সৌরভ দেওয়ান ( ১৬) দুইটি গোল করেন এবং উল্লাপাড়ার বিদেশি খেলোয়াড় হাসানদে ( ১০) ১টি ও শামীম ১ টি গোল করেন।
খেলায় পৌরসভার মানিক সেরা খেলোয়াড় মনোনীত হন। আবুল কাশেম সেরা গোলকি বার ও রায়গঞ্জের রায়গঞ্জের পায়েল সর্বোচ্চ গোলদাতা হন। খেলা পরিচালনা করেন, মোঃ আমিনুল ইসলাম, বুবাই হাসান, মাসুমকাজি ও হাফিজুল ইসলাম। খেলার ধারাবিবরনী করেন, এম,এ মুরাদ, প্রভাষক আব্দুল্লাহ আল মাহমুদ,শাহজাহান মৃধা।
খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশননার ( অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন, সিরাজগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার লেঃ কর্নেল জুনায়েদ বিন কবির ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক গনপতি রায় ও জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহী। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক জাতীয় সংসদ সদস্য এম আকবর আলী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহীনুর আলম ও সেক্রেটারী মোঃ জাহিদুল ইসলাম, জেলা বিএনপির সহ সভাপতি রকিবুল হাসান রতন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য হেদায়েতুল ইসলাম ফ্রুট,সজিব সরকার ও আনারুল আজীম সহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category