• রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
Headline
খোকশাবাড়ী শালুয়াভিটায় বিএনপির ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে প্রচারণা গনসংযোগ ও মিছিল অনুষ্ঠিত কালিয়াহরিপুর ইউনিয়নে বিএনপি’র ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত মাছুমপুর ক্রীড়া চক্রের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জামায়াত ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে সরকার গঠন করবো-সিরাজগঞ্জের জনসভায় জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান সিরাজগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ডাবল বাইক কাপ ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মা বাবার কবর জিয়ারতের মধ্যেদিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মীর ছাত্রদলে যোগদান সিরাজগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের একই মঞ্চে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা সিরাজগঞ্জের ৬ টি আসনে ৩৯ প্রার্থী’র মধ্যে প্রতীক বরাদ্দ সিরাজগঞ্জে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু

সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যারা পাড়ায় মহল্লায় একের পর এক সংঘর্ষ করছেন তাদের ছাড় দেওয়া হবে না- সাইদুর রহমান বাচ্চু

Reporter Name / ২০৯ Time View
Update : শনিবার, ১৪ জুন, ২০২৫
Oplus_131072

সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যারা পাড়ায় মহল্লায় একের পর এক সংঘর্ষ করছেন আর ছাড় দেওয়া হবে না- বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু

আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জের শহর ও গ্রামগুলোতে ঈদ পরবর্তী সময়ে পাড়া ও মহল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে
দফায় দফায় দাঙ্গা হাঙ্গামা করে মারামারি বা সংঘর্ষ করছেন

জড়িতদের কোনভাবেই আর ছাড় দেওয়া হবে না বলেছেন – কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি মোঃ সাইদুর রহমান বাচ্চু।
জেলার শহর গ্রামগঞ্জে হামলা- মামলায় নিরসন ও প্রশাসনকে সহযোগিতা ও জনসচেতনতা বৃদ্ধির জন্য
শনিবার (১৪জুন) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি লিমিটেড এর হলরুমে জরুরীভাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করা হয়েছে ।
এসময়ে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি লিমিটেড এর প্রেসিডেন্ট ও
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু তার বক্তব্যে তিনি আরও বলেন, পৌরএলাকারও গ্রাম-গঞ্জে ব্যবসায়ীরা যেন শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করতে পারে সে দিকে চেম্বার অব কমার্স সার্বক্ষনিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ও সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার তালিকাভুক্ত চিহ্নিত ব্যক্তিদের ধরিয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এ বিষয়ে বিএনপির নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ ও গণমাধ্যমকর্মীসহ সমাজের সকল পেশার মানুষ চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বাঁড়াতে যৌথবাহিনীকে সহযোগিতা করার জন্য সবার প্রতি অনুরোধ করেন। দীর্ঘদিন ধরে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য জেলা বিএনপির পক্ষ থেকে বারবার মিমাংসা ও শান্ত রাখার জন্য এলাকার সর্বস্তরের মানুষদের নিয়ে বৈঠক করা হয়েছে। তারপরেও দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়িঘর ভাঙ্চুর হামলা মামলা চালিয়ে যাচ্ছে। নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী ও যৌথবাহিনীর অভিযানে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি শহরের এক বাসায় থেকে অনেকগুলো পেট্রোল বোমা উদ্ধার করেছে যৌথবাহিনী। তাঁরা নিরলসভাবে প্রতিদিন শহর ও গ্রামগঞ্জে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য সকল পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীদের আরও সচেতনতা বাঁড়াতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এ মতবিনিময় সভায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী মোঃ গোলাম মোস্তফা , জেলা বিএনপি’র উপদেষ্টা এস.এম. কামাল হোসেন , সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন-অর- রশিদ খান হাসান সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category