• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়ন এর পক্ষ থেকে অঙ্গহানি ও প্যারালাইজড শ্রমিকদের মাঝে অনুদান প্রদান সিরাজগঞ্জ সদরের প্রতিটি ঘরে-ঘরে গিয়ে ধানের শীষের ভোট প্রার্থনা করছেন সাইদুর রহমান বাচ্চু ভদ্রঘাট ইউনিয়নে জনসংযোগে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে ১০ম গ্রেডভূক্ত উপ-সহকারী প্রকৌশলী/ সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কৌটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন এবং জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান খোকশাবাড়ীতে ধানের শীষের পক্ষে অমর কৃষ্ণ দাসের গণসংযোগ ফ্যাসিবাদী ব্যবস্থার অবসানে ‘হ্যাঁ’ জয়ী করতে হবে: আসিফ মাহমুদ সিরাজগঞ্জ শহরে ধানের শীর্ষের পক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এর গণ-সংযোগ উল্লাপাড়ায় বিএনপির নির্বাচনী সভায়- ভোটাধিকার ফেরানোর অঙ্গীকার এম আকবর আলীর বিএনপি ছাড়া দেশ পরিচালনা করার জন্য অন্য কোন অভিজ্ঞ দল নেই- তারেক রহমান

সিরাজগঞ্জে দুইদিনব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মোৎসবের উদ্বোধন

Reporter Name / ১৯৬ Time View
Update : বুধবার, ২৮ মে, ২০২৫
oplus_0

সিরাজগঞ্জে দুইদিনব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম, জন্মোৎসব উদ্বোধন

মোঃ হোসেন আলী (ছোট্ট) ঃ ” বল বীর বল উন্নত মম শির” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলা সাহিত্য- সংস্কৃতির প্রবাদ পুরুষ বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম, জন্মোৎসব উপলক্ষে নজরুল একাডেমী সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে দুইদিনব্যাপী জন্মোৎসব উপলক্ষে আলোচনা সভা কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২৬ মে, ২০২৬)( ১১.১২.১৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ) সন্ধা ৭.৩০ মিনিটে পৌর শহরের ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তন হলরুমে নজরুল একাডেমী সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম, জন্মোৎসব উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুইদিনব্যাপী
জন্মোৎসব উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, কবি কাজী নজরুল ইসলাম ছিলেন একাধারে কবি, গীতিকার, সুরকার, নাট্যকার, সাংবাদিক, দার্শনিক ও সমাজচিন্তক। বাংলা সাহিত্যের ইতিহাসে যার স্থান চিরভাস্বর। তার সাহিত্যকর্ম ও সংগীতশিল্পী প্রজন্মকে অনুপ্রাণিত করে, সমাজ পরিবর্তনের পথ দেখায়। কাজী নজরুল ইসলাম একটা প্রতিষ্ঠান ও আন্দোলনের নাম, যুগে যুগে এক জীবন্ত আদর্শ। তিনি আরো বলেন, আমাদের সিরাজগঞ্জে সাহিত্য ও সংস্কৃতিতে এগিয়ে।
কবিতা, উপন্যাস, নাটক, সঙ্গীত আর দর্শনেও নজরুলের অনবদ্য উপস্থিতি বর্ণাঢ্য করেছে বাংলা সাহিত্যকে। কবি কাজী নজরুল ইসলামের জীবনের সূচনা হয়েছিল দারিদ্র্য আর সংগ্রামের মধ্যে দিয়ে। ছোটবেলায় পিতৃহারা নজরুল মসজিদের মুয়াজ্জিন হিসেবে কাজ করেছেন, লেটো গানে অংশ নিয়েছেন। কঠিন জীবনসংগ্রাম তাকে দমাতে পারেনি। তিনি সাহিত্য ও সংগীতের মাধ্যমে সমাজের বৈষম্য, শোষণ, কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল একাডেমী সিরাজগঞ্জ জেলা শাখার হেলাল আহমেদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নজরুল একাডেমী সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রায়হান কবীর মিঠু,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও নজরুল একাডেমী সিরাজগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মোঃ হারুন অর রশিদ খান হাসান, সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সভাপতি গোলজার হোসেন, প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category