• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন কারী হাফেজ রাহিমুল ইসলামকে সংবর্ধনা দিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন সিরাজগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ৫৪’তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক’কে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে- সিরাজগঞ্জ জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সিরাজগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খানের ইন্তেকাল সিরাজগঞ্জে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়-জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর নিজস্ব উদ্যোগে-দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যের বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান

সিরাজগঞ্জে নয়া দিগন্তের দুই দশক পূর্তিতে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৬৬ Time View
Update : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে দৈনিক নয়া দিগন্তের দুই দশক পূর্তি উৎসবে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ-
সিরাজগঞ্জে নানা আয়োজনে দৈনিক নয়া দিগন্তের দুই দশক পূর্তি উৎসব উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সিরাজগঞ্জ প্রেসক্লাব হলরুমে প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি হারুন অর রশিদ খান হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ এনামুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, মির্জা মোস্তফা জামান, আলমগীর আলম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, সাবেক সভাপতি হেলাল আহমেদ, সিরাজগঞ্জ টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, ছাত্র সমন্বয়ক প্রতিনিধি মেহেদী হাসান প্রমুখ।
এ সময় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল, ইউসুফ দেওয়ান রাজু, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক দিলীপ গৌর, আপ্যায়ন সম্পাদক রেজাউল করিম খান, কার্যকরী সদস্য সোহাগ হাসান জয় উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন, নয়া দিগন্ত পত্রিকা বাংলাদেশের প্রথম শ্রেণীর পত্রিকা ২০০৪ অগ্রযাত্রা শুরু করেন। নয়া দিগন্ত পত্রিকা প্রতিষ্ঠার দুই দশ নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। বিগত ফ্যাসিবাদী সরকার এই নয়া দিগন্ত পত্রিকা নিষিদ্ধ করেছিল তার পরেও নয়া দিগন্ত পত্রিকা থেমে থাকেনি। নয়াদিগন্ত বাংলাদেশের নতুন ধারার সঞ্চার করেছে। নয়াদিগন্ত তথ্যনির্ভর সংবাদ প্রকাশ করে। নয়াদিগন্তের মত সকলে গণমাধ্যমকে তথ্যনির্ভর সংবাদ প্রকাশের আহবান জানান তিনি। দেশের বিরুদ্ধে যে যড়যন্ত্র হচ্ছে তা তুলে ধরতে হবে। ৫ আগষ্টের পর নতুন দেশ উপহার দেয়ার জন্য ছাত্র জনতা সাংবাদিকসহ সবাইকে অভিনন্দন জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category