• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

সিরাজগঞ্জে পাট ও পাটবীজ উৎপাদনে চাষীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে পাট চাষী সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ১৪৫ Time View
Update : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে পাট ও পাটবীজ উৎপাদনে চাষীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে পাট চাষী সমাবেশ অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় পাট পণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধি, উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাট ও পাটবীজ উৎপাদনে চাষীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলায় পাটচাষী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে
বৃহস্পতিবার(২৮ নভেম্বর-২০২৪খ্রিঃ) দুপুর ২টার দিকে উপজেলা পরিষদের হলরুমে, উক্ত সমাবেশে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত হন, পাট অধিদপ্তরের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) দীপক কুমার সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতি রায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ আ. জা. মু. আহসান শহীদ সরকার, পাট অধিদপ্তরের সহকারী পরিচালক (সমন্বয়) কৃষিবিদ ওসমান আলী শেখ, জেলা পাট উন্নয়ন অফিসার মোঃ নাজমুল হক, সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আনোয়ার সাদাত, সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ জিয়াউর রহমান, পাট অধিদপ্তর সিরাজগঞ্জের মূখ্য পরিদর্শক তারানা আফরোজ সজনী প্রমুখ ।
অনুষ্ঠানে পরিচালনা করেন,
সদর উপজেলা পাট উন্নয়ন অফিসার মোঃ মাইদুল ইসলাম লুলু।
এসময়ে জেলার প্রকল্পভুক্ত সদর, কাজিপুর, রায়গঞ্জ, বেলকুচি, উল্লাপাড়া, ও শাহজাদপুর উপজেলার শতাধিক সুবিধাভোগী পাট চাষীরা এ পাটচাষী সমাবেশে উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category