• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
Headline
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে,কাল থেকে রোজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মিষ্টি বিতরণ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চুর সফল নেতৃত্বে ৬টি আসনের মধ্যে ৫টি আসনের নিরুঙ্কুশ বিজয় অর্জিত সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নবনির্বাচিত এমপি ইকবাল হাসান মাহমুদ টুকুর মতবিনিময় সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি এবং একটিতে জামায়াত মনোনীত প্রার্থী বিজয়ী সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির বার্ষিক বনভোজন–২০২৬ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের উদ্যোগে ধানের শীর্ষের নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ৩ আসনে ভিপি আয়নুল হক কে ধানের শীষে বিজয়ী করতে নিমগাছীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে প্রথম শ্রেণীর শিক্ষার্থী‌কে ধর্ষণের অভিযোগ-অভিযুক্ত আটক

Reporter Name / ১১১ Time View
Update : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

সিরাজগঞ্জে প্রথম শ্রেণীর শিক্ষার্থী‌কে ধর্ষণের অভিযোগ-অভিযুক্ত ধর্ষক আটক

ওয়াসিম সেখ-

সিরাজগঞ্জ পৌর শহরের রামগা‌তি মহল্লায় আট বছরের প্রথম শ্রেণীর এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

সোমবার (১৭ মার্চ) সকাল ১০ টার দি‌কে গুরুতর অসুস্থ অবস্থায় ভুক্তভোগী ছাত্রীকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় অভিযুক্ত মো. তাসসীব (১৭) কে আটক করে থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

অভিযুক্ত হলেন, সিরাজগঞ্জ পৌর শহরের ১৩ নং ওয়ার্ড রামগাতি গ্রামের মো. সালাউদ্দিনের পুত্র মোঃ তাসসীব (১৭) সে পৌর শহরের কওমী জুট মিলস হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।

এ তথ্য নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার ওসি তদন্ত মাসুদ রানা তি‌নি বলেন, অভিযুক্ত মো. তাসসীব কে আটক করে থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, সকালে ওই ছাত্রী খেলা কর‌ছি‌লেন, এসময় প্রতিবেশী মো. সালাউদ্দিনের স্কুল পড়ুয়া ছাত্র মোঃ তাসসীব টয়লেটে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে ওই শিক্ষার্থীর চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আস‌লে অভিযুক্ত ধর্ষক পালিয়ে যায়।

এদিকে ভুক্তভোগী শিক্ষার্থীর পাশে থেকে সার্বিক হয় সহযোগিতা করার জন্য আস্বাস প্রদান করেছেন সিরাজগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আবু হানিফ তালুকদার, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিনিধি ইমরান হাসান, সিরাজগঞ্জ সদর হাসপাতালের ছাত্র প্রতি‌নি‌ধি রাজিতা ভূঁইয়া।

এদি‌কে ছাত্রীর বাবা ব‌লেন, সুবিচারের জন্য থানায় মামলা দায়ের করা হবে এর জন‌্য সকল প্রস্তুতি চলছে।

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগ থেকে জানা যায়, প্রাথমিকভাবে ধর্ষণের ধারণা পাওয়া গেছে। মেডিক্যাল রিপোর্ট আসলে বিস্তারিত জানানো যাবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category