• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

সিরাজগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Reporter Name / ১৬২ Time View
Update : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
স্টাফ রিপোর্টারঃ-
” দেশ বদলাই,পৃথিবী বদলাই ” এই শ্লোগানে এবং তারুণ্যের উৎসব ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে
সোমবার ( ১৩ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ শহিদ এ.কে. শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৪ এর শুভ উদ্বোধন হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আকাশে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে তিনদিন ব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের বালক-বালিকাদের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হারুনর রশিদের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহী,প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান,সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কুমার সাহা, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ( সদর) মোঃ শাহ আলম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসা ( সদর) অরুণ কুমার দেবনাথ ,জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক হেদায়েতুল ইসলাম ফ্রুট।
সিরাজগঞ্জ জেলার নয়টি উপজেলার চ্যাম্পিয়ন দল সদর উপজেলা,কামারখন্দ, কাজিপুর,রায়গঞ্জ, তাড়াশ,উল্লাপাড়া, শাহজাদপুর, চৌহালী ও বেলকুচি উপজেলার নয়টি প্রাথমিক বিদ্যালয় এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category