• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন কারী হাফেজ রাহিমুল ইসলামকে সংবর্ধনা দিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন সিরাজগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ৫৪’তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক’কে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে- সিরাজগঞ্জ জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সিরাজগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খানের ইন্তেকাল সিরাজগঞ্জে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়-জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর নিজস্ব উদ্যোগে-দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যের বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান

সিরাজগঞ্জে ফায়ার সার্ভিসকে প্রথম শ্রেণীতে উন্নতীকরণ ও প্রশিক্ষিত ডুবুরি টিমের দাবিতে মানববন্ধন

Reporter Name / ১৭১ Time View
Update : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে ফায়ার সার্ভিসকে প্রথম শ্রেণীতে উন্নতীকরণ ও প্রশিক্ষিত ডুবুরি টিমের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ- সিরাজগঞ্জে ফায়ার সার্ভিসকে প্রথম শ্রেণীতে উন্নতীকরণ ও প্রশিক্ষিত
ডুবুরি টিমের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৩ অক্টোবর) সকাল ১১ টার দিকে বি. এ কলেজ রোডে, আমরা সিরাজগঞ্জ বাসী ব্যানারে ফায়ার সার্ভিসকে প্রথম শ্রেণীতে উন্নতীকরণ ও প্রশিক্ষিত ডুবুরি টিমের দাবিতে মানববন্ধন অনুষ্ঠানে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান এর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের এ ডুবুরি ইউনিট থাকা জ্বরুরী, কারণ গত কয়েকদিন আগে যমুনা নদীতে সবুজ কানন স্কুলের ৯ ম শ্রেণীতে ছাত্র জাহিদুল ইসলাম জিহাদ, বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে দুপুরে ডুবে যায় তখন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিরাজগঞ্জের ইউনিট অনেক খোঁজা খঁজি করে ব্যর্থ হয়। প‌রে রাজশাহী থেকে ডুবুরি ইউনিট আনা হয়। ঠিক ডুবু‌রী টিম আসতে আসতে সেই পানিতে পড়া মানুষজন মারা যায়। তাই আমি হুঁশিয়ারি করে বলতে চাই খুব দ্রুত সময়ের মধ্যে সিরাজগঞ্জে ডুবুরি ইউনিট সংযুক্ত কর‌তে হবে অন্যথায় কঠোর থেকে কঠোর আন্দোলন করা হবে। আমরা চাইনা আর কোন মায়ের কোল খালি হোক।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আয়কর আইনজীবী এডভোকেট কল্যাণ সাহা
এছাড়াও আরো উপস্থিত ছিলেন , জেলা বিএনপি দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ,টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক রইচী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আইয়ুব আলী,
মাওলানা ভাসানী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজ উদ্দিন, সহকারী অধ্যাপক মনিষা বিশ্বাস, সলংগা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন, প্রমুখ
উল্লেখ্য ঃ মানববন্ধনে সিরাজগঞ্জ শহরের স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রী ইলেকট্রনিক্সস ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category