সিরাজগঞ্জে ফুটবল জাতীয় চ্যাম্পিয়নশীপ লীগ ২০২৫ এঁর উদ্বোধন
স্টাফ রিপোর্টার- সিরাজগঞ্জে জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল খেলায় সিরাজগঞ্জ জেলা ফুটবল দল ৩-০ গোলে শেরপুর জেলা ফুটবল দলকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে পৌর শহরের ঐতিহ্যবাহী শহীদ একে শামসুদ্দিন স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও জেলা প্রশাসন ও জেলা ফুটবল এসোসিয়েশন সিরাজগঞ্জের সহযোগিতায় জাতীয় চ্যাম্পিয়নশীপ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এঁর শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম বলেন, আমরা মাদকমুুক্ত সমাজ গঠন করতে যুবকদের খেলাধুলার প্রতি আগ্রহ করতে হবে।
মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প কিছু নেই।
শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং এ কারণে উন্নত বিশ্বে খেলাধুলার ওপর অনেক গুরুত্বারোপ করা হয়। তাই মাদকমুক্ত ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা মানুষের মধ্যে ইতিবাচকভাবে প্রতিযোগিতামূলক চেতনা তৈরিতে নিয়ামকের ভূমিকা পালন করে। আজকে সিরাজগঞ্জে জাতীয় চ্যাম্পিয়নশীপ লীগ ২০২৫ এঁর উদ্বোধনের মধ্যেদিয়ে আমরা আগামী প্রজন্মকে জানিয়ে দিতে চাই ফুটবল একি জাতীয় খেলা এই খেলার মাধ্যমে আমরা মাদককে সকলে বর্জন করতে পারি। তাই, খেলাধুলার গুরুত্ব আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং জাতীয় জীবনে অপরিহার্য। খেলাধুলা শুধুমাত্র স্বাস্থ্যের জন্য উপকারী তা-ই নয়, খেলাধুলার ফলে মানুষের মধ্যে সৃজনশীলতারও বিকাশ ঘটে।
অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এঁর নির্বাহী সদস্য ও জেলা ফুটবল এসোসিয়েশন সিরাজগঞ্জের সভাপতি কামরুল হাসান হিল্টন বলেন, মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলার কোনো বিকল্প নেই। খেলাধুলাই পারে তরুণ প্রজন্মকে মাদক থেকে দ‚রে রাখতে। সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে ক্রীড়ার ভ‚মিকা অপরিসীম।
ক্রীড়া মানুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক দৃঢ়তা গড়ে তোলার অন্যতম মাধ্যম। প্রতিটি প্রতিযোগিতায় হার জিত থাকবেই তা মেনে নেওয়ার মানসিকতা নিয়েই খেলতে হবে। তাছাড়া মাদক, সন্ত্রাস থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন এঁর নির্বাহী সদস্য ও জেলা ফুটবল এসোসিয়েশন সিরাজগঞ্জের সভাপতি মোঃ কামরুল হাসান হিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক), গনপতিরায়, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা, খ. ম রকিবুল হাসান রতন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার নূরে এলাহী,
বাংলাদেশ জাতীয় চ্যাম্পিয়নশীপ লীগ ২০২৫ এঁর আহবায়ক তানভীর মাহমুদ পলাশ, এছাড়াও আরো উপস্থিত ছিলেন জাতীয় চ্যাম্পিয়নশীপ লীগ ২০২৫ এঁর সদস্য রেজাউল করিম দিলীপ, মোঃ ষ্ট্যালিন, মোঃ রবিউল ইসলাম লেবু, হেদায়েতুল ইসলাম ফ্রুট, মোঃ আলআমীন খান, মোরাদুজ্জামান মুরাদ, মেনহাজ আবেদীন মেন্না, নূরে আলম ডাক্কু, আশরাফুল আলম, গোলাম কিবরিয়া বরাত, তৌহিদ আলম, সজিব খান, আলআমীন পরামানিক সোহেল আব্বাস, সাবেক ফুটবলার মোঃ মোকাদ্দেস, মোহাম্মদ আলী তালুকদার, অনু খান, গজেন্দ্র নাথ মন্ডল, মোঙ সুলতান মাহমুদ, মোঃ আতাউল্লাহ রাজু, মোঃ ফখরুল ইসলাম রাকিব, সাব্বির হোসেন প্রতিক, প্রমুখ,।
সিরাজগঞ্জ ভেনুর অনুষ্ঠান উপস্থাপনা করেন ও খেলার ধারাবিবরণী করেন প্রভাষক ও ধারাভাষ্যকার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।