• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল শাখা’র আয়োজনে আলোচনাসভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক স্কাউট ওন সনদ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে ঈদ উপলক্ষে চাউলের বস্তা উপহার দিয়ে শ্রমজীবী মানুষদের মুখে হাসি ফোটালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিছন্ন অভিযান কর্মসূচি উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত প্রয়াস এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কাজিপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত

সিরাজগঞ্জে ফ্যাশন ডিজাইনার ফর এসএমই’জ কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ১২৫ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

সিরাজগঞ্জে ফ্যাশন ডিজাইনার ফর এসএমই’জ কর্মশালার উদ্বোধন করলেন — চেম্বারের প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু

সিরাজগঞ্জে ফ্যাশন ডিজাইনার ফর এসএমই’জ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ- সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃক ফ্যাশন ডিজাইনে উদ্যোক্তাদেরকে নিয়ে ৫ দিনব্যাপী ফ্যাশন ডিজাইনার ফর এসএমই’জ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ২৬ অক্টোবর ২০২৫) সকাল ১০ টায় পৌর শহরের এস এস রোডস্থ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এঁর তৃতীয়তলায় ফ্যাশন ডিজাইনার ফর এসএমই’জ কর্মশালা ক্ষুদ্রও মাঝারি শিল্প ফাউন্ডেশন শিল্প মন্ত্রণালয় আয়োজনে ও সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সহযোগিতায় ফ্যাশন ডিজাইনার ফর এসএমই’জ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোছাঃ জান্নাতুল হক শাপলা। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এঁর প্রেসিডেন্ট ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। অনুষ্ঠানে প্রধান অতিথি সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এঁর প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু বলেন, এদেশে পরিবর্তন হয়েছে ১৭ বছরে একটি ফ্যাসিবাদী সরকার দেশ পরিচালনা করেছে। এ দেশকে পরিচালনা করতে গিয়ে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। যারা তাদের দলকে সমর্থন করেছে তারাই এ সুযোগ গ্রহণ করেছে। তারাই সকল সহযোগিতা পেয়েছে। যারা সত্যিকার অর্থে শিল্প করতে চায় উদ্যোক্তা হতে চায় তাদের কোন সহযোগিতা না করে তাদের দলীয় সমর্থনদেরকে সুযোগ দিয়েছে। আজকের এই ৫ দিনব্যাপী কর্মশালাটির মূল লক্ষ্য পোশাক শিল্পের ভবিষ্যৎ নিয়ে অংশীদারত্বমূলক কৌশল নির্ধারণ ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাওয়া। ফ্যাশন ডিজাইনার ফর এসএমই’জ কর্মশালা ভবিষ্যতে এ ধরনের কর্মশালা আরো প্রয়োজন রয়েছে। এসময়ে উপস্থিত ছিলেন উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের সদস্য কামরুন নাহার, সেলিনা নাজরীন, ভয়েজ অব কাজিপুরের প্রতিষ্ঠাতা সভাপতি আশকার পাইন,
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট নিয়াজী সুলতানা,


আপনার মতামত লিখুন :
More News Of This Category