• শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের

Reporter Name / ৭ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের

মো: পারভেজ সরকার-

সিরাজগঞ্জের নলকা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

শুক্রবার (৩ এপ্রিল) বেলা প্রায় ১১টার দিকে উপজেলার নলকা ইউনিয়নের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বাসটি নলকা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়কের ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এদিকে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিতে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।#


আপনার মতামত লিখুন :
More News Of This Category