• রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
Headline
খোকশাবাড়ী শালুয়াভিটায় বিএনপির ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে প্রচারণা গনসংযোগ ও মিছিল অনুষ্ঠিত কালিয়াহরিপুর ইউনিয়নে বিএনপি’র ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত মাছুমপুর ক্রীড়া চক্রের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জামায়াত ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে সরকার গঠন করবো-সিরাজগঞ্জের জনসভায় জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান সিরাজগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ডাবল বাইক কাপ ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মা বাবার কবর জিয়ারতের মধ্যেদিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মীর ছাত্রদলে যোগদান সিরাজগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের একই মঞ্চে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা সিরাজগঞ্জের ৬ টি আসনে ৩৯ প্রার্থী’র মধ্যে প্রতীক বরাদ্দ সিরাজগঞ্জে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু

সিরাজগঞ্জে বিএনপির ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ৮ ও ৯ ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name / ১২৮ Time View
Update : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

সিরাজগঞ্জে বিএনপির ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ৮ ও ৯ ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না–
সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আয়োজনে, ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

রবিবার (১৬ মার্চ) বেলা ১২ টায় শালুয়াভিটা দাখিল মাদ্রাসা মাঠে ৮ ও ৯ নম্বে ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন চৌধুরী।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্য মকবুল হোসেন চৌধুরী বলেন, প্রতিটি ওয়ার্ডে সদস্য নবায়ন করতে হবে বাড়ী বাড়ী গিয়ে। মা ও বোনদের সদস্যদের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। খেয়াল রাখতে হবে কোন মাদক ব্যবসায়ী ও আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত কেউ যেনো সদস্য হতে না পারে।
তিনি আরও বলেন আমাদের বিগত সতের বছর যাদের নামে মামলা হয়েছে, যারা জেল খেটেছে ও আওয়ামী দ্বারা নির্যাতিত কর্মী ও মাদকের সাথে সম্পৃক্ততা নেই এমন বিএনপির কর্মীরাই ওয়ার্ড,ইউনিয়ন,থানা ও জেলায় নেতৃত্ব দিবে এটাই স্বাভাবিক। এই সতের বছরে আমাদের অনেক নেতা কর্মী নির্যাতনের শিকার হয়েছে তারা যেন এখনকার ভিরে হারিয়ে না যায় এদিকে আমাদের সজাগ থাকতে হবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ- দফতর সম্পাদক ও মিডিয়া সেলের যুগ্ন-আহবায়ক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক।
উক্ত সম্মেলনে সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য রফিকুল ইসলাম রফিক, জেলা যুবদলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল মোমিন, বিপ্লব,খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদিন মেম্বার, মোবারক আলী খান, সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার ফিরোজ, আব্দুর রহিম সরকার, সাবেক আহবায়ক শহিদুল ইসলাম শিকদার, রেজাউল করিম রোকনী,সাবেক সদস্য সচিব সুলতান মাহমুদ, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান মেম্বার,সাবেক সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, বিএনপি নেতা মিলন ইসলাম সরকার, প্রভাষক সাইফুল ইসলামসহ খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category