• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন কারী হাফেজ রাহিমুল ইসলামকে সংবর্ধনা দিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন সিরাজগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ৫৪’তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক’কে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে- সিরাজগঞ্জ জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সিরাজগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খানের ইন্তেকাল সিরাজগঞ্জে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়-জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর নিজস্ব উদ্যোগে-দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যের বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যার রহস্য উদঘাটন – গ্রেফতার ৩

Reporter Name / ২৫১ Time View
Update : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩
স্টাফ রিপোর্টোর:-
ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তালতলা ব্রিজের নিচ থেকে উদ্ধার হওয়া মরদেহের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

টাকা দিয়েও ইতালিতে যেতে না পারার ক্ষোভে অপহরণের পর হত্যা করা হয় ব্যবসায়ী কামাল হোসেন চঞ্চলকে (৩০)।

মঙ্গলবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন সিরাজগঞ্জ জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার এম.এন মোর্শেদ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গমারী উপজেলার পাইকেরসারা গ্রামের আলী হোসেনের ছেলে রাসেল হোসাইন (২২), একই উপজেলার বারুইটারী গ্রামের ইউসুফ আলীর ছেলে নাসিমুজ্জামান (২৩) ও জিন্নাত আলীর ছেলে কফিলুর রহমান (২৩)।

সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ পিবিআই পুলিশ সুপার এম.এন মোর্শেদ বলেন, নিহত কামাল হোসেন চঞ্চল মোবাইল অ্যাক্সেসরিজ ও সমবায় সমিতি পরিচালনার পাশাপাশি বিদেশে লোক পাঠাতেন। তার দোকান কর্মচারীসহ ৫-৭ জন যুবককে ইতালিতে পাঠানোর কথা বলে তাদের কাছ থেকে টাকা নেয়। টাকা নেওয়ার পরও তাদের ইতালিতে পাঠাতে না পেরে টালবাহানা শুরু করে কামাল হোসেন চঞ্চল। এতে ক্ষুব্ধ হয়ে তাকে হত্যার পরিকল্পনা করা হয়। গত ২৩ ফেব্রুয়ারি কামাল হোসেন চঞ্চলকে ঢাকার মোহাম্মদপুর থেকে অপহরণ করে একটি মাইক্রোবাসে তুলে নেয়। কসটেপ দিয়ে পা-মুখ বেঁধে চেতনা নাশক ইনজেকশন পুশ করে বগুড়ার দিকে রওনা হয়। মাইক্রোবাসে কামাল হোসেন চঞ্চলের ওপর নির্যাতন চালানো হয়। তার মৃত্যু নিশ্চিত মনে করে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তালতলা ব্রিজের ওপর থেকে কামাল হোসেন চঞ্চলের মরদেহ ফেলে চলে যায়।

পুলিশ সুপার আরও বলেন, গত ২৪ ফেব্রুয়ারি পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই আসাদুজ্জামান রনজু বাদী হয়ে দোকান কর্মচারী রবিউল ইসলামের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে রায়গঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলাটি পুলিশের পাশাপাশি পিবিআই ছায়া তদন্ত শুরু করে। প্রযুক্তির মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করে। গত ৯ মার্চ পিবিআই টিম কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গীমারী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিরা হত্যার দায় স্বীকার করে গতকাল ১০ মার্চ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিহত কামাল হোসেন চঞ্চল ঢাকার মোহাম্মদপুর পূর্ব রায়ের বাজার এলাকার মৃত শাহজাহান আলীর ছেলে। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার গোরনদী থানার বোরাদি ব্যপারী পাড়া গ্রামে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category