• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
Headline
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে,কাল থেকে রোজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মিষ্টি বিতরণ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চুর সফল নেতৃত্বে ৬টি আসনের মধ্যে ৫টি আসনের নিরুঙ্কুশ বিজয় অর্জিত সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নবনির্বাচিত এমপি ইকবাল হাসান মাহমুদ টুকুর মতবিনিময় সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি এবং একটিতে জামায়াত মনোনীত প্রার্থী বিজয়ী সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির বার্ষিক বনভোজন–২০২৬ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের উদ্যোগে ধানের শীর্ষের নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ৩ আসনে ভিপি আয়নুল হক কে ধানের শীষে বিজয়ী করতে নিমগাছীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে মওলানা ভাসানীর ৪৮ তম মৃত্যুবার্ষিকী পালিত

Reporter Name / ১৪২ Time View
Update : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হলো মওলানা ভাসানীর ৪৮ তম মৃত্যুবার্ষিকী
সিরাজগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হলো মওলানা ভাসানীর ৪৮ তম মৃত্যুবার্ষিকী

মোঃ হোসেন আলী (ছোট্ট) উপমহাদেশের মেহনতী মানুষের প্রতিবাদী কন্ঠস্বর মুক্তিযুদ্ধের প্রবাসী সরকারের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সিরাজগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৪৮ তম, মৃত্যুবার্ষিকী উপলক্ষে মওলানা ভাসানী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও গরীব অসহায় ও দুস্থদের মধ্য খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ১৭ নভেম্বর) সকাল ৭ টার দিকে মওলানা ভাসানী ডিগ্রী কলেজে প্রাঙ্গণে মওলানা ভাসানী কেন্দ্রের আয়োজনে
মওলানা ভাসানীর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠানে মওলানা ভাসানী কেন্দ্রের সাধারণ সম্পাদক মো. সানোয়ার হোসেন সানু সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মওলানা ভাসানী কেন্দ্রের সভাপতি মুজাহিদুল ইসলাম দুদু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মওলানা ভাসানী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ
মোঃ সিরাজ উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দিন বলেন, মওলানা ভাসানীর তিনকাল ভারত, পাকিস্তান ও আসাম। এর মধ্যে তাঁর জন্য আসাম ছিল কঠিন জীবন। কারণ তিনি আসামে লাইন প্রথা বিরোধী, বাঙ্গাল-খেদা ও আসাম-বাংলা সার্ববৌম রাষ্ট্র গঠনে ব্রিটিশ বিরোধী আন্দোলনে জীবনের সবচেয়ে বেশি সময় পাড় করেছেন।
মওলানা ভাসানী পা থেকে মাথা পর্যন্ত রাজনীতিক ছিলেন। কেউ ভাসানীকে বলেছেন রাজনীতিবিদ, কেউ বলেছেন সমাজতন্ত্রবিদ, আবার কেউ বলেছেন ধর্মীয় নেতা বা পীর। যেহেতু ইসলামে সবকিছুই আছে- তাই তিনি ইসলামি সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।
তিনি আরো বলেন, সমাজে এখন ব্যাপক কর্মসংকট। লক্ষ লক্ষ যুবক শিক্ষা উপযোগী কাজ পাচ্ছে না। প্রকৃত গণতন্ত্র আমাদের দেশে নেই। গণতন্ত্র পুরোপুরি যখন লক্ষ্যে পৌঁছে তখন সমাজতন্ত্রের বাস্তবায়ন হয়। পুরোপুরি গণতন্ত্র তখনই হবে যখন দেশের শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। মওলানা ভাসানীর অসমাপ্ত কাজগুলো শেষ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার, সহকারী অধ্যাপক আব্দুল লতিফ, প্রভাষক মো. সাদরিল আমিন, মওলানা ভাসানী ডিগ্রী কলেজের রোভার স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র রোভার মেট ও অএ কলেজের স্টাফ মোঃ হানিফ,প্রমুখ, এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category