• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি আহবায়ক কমিটি থেকে অর্ধশতাধিক নেতা কর্মীর পদত্যাগ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে আহবায়ক কমিটি সিরাজগঞ্জে “বিশ্ব এইডস দিবস” উদযাপন উপলক্ষ্যে- র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ এর শুভ উদ্বোধন ছাত্র সংসদের জি এস থেকে সিরাজগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ডাবল বাইক কাপ ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার নির্বাচনে সভাপতি শাহজাহান সম্পাদক ফারুক আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার ছোট পুত্রের জন্মদিন সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জে মাদকসহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

Reporter Name / ১০৪ Time View
Update : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে মাদকসহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার ——-
আজিজুর রহমান মুন্না – সিরাজগঞ্জ শহরে মাদক মামলায় দণ্ড পাওয়া এক ওয়ার্ড বিএনপি নেতাকে হেরোইনসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার রাতে শহরের মাহমুদপুর মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ আল আমিন জানান।

গ্রেপ্তার বাবু শেখ (৪৫) একই মহল্লার মৃত দানেজ শেখের ছেলে এবং সিরাজগঞ্জ পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

এছাড়াও তিনি একটি মাদক মামলায় ছয় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
যৌথবাহিনীর অভিযানে নিজ বাড়ি থেকে সাজাপ্রাপ্ত আসামি বাবু শেখকে ৩২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।এরপর রাতেই তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।

বুধবার সকালে সদর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, চলতি বছরের ৭ জুলাই সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবুল বাশার মিঞা একটি মাদক মামলায় বাবু শেখকে ৬ বছরের কারাদণ্ড দেন।

ওসি আরও বলেন, হেরোইন উদ্ধারের ঘটনায় বাবু শেখের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category