আজ
|| ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৭শে রজব, ১৪৪৭ হিজরি
সিরাজগঞ্জে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ (অনূর্ধ্ব-১৫) এর সমাপনী অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৭ নভেম্বর, ২০২৫
সিরাজগঞ্জে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ (অনূর্ধ্ব-১৫) এর সমাপনী অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ-
"তারুণ্য উৎসব" সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ (অনূর্ধ্ব-১৫) এর সমাপনী অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৬ নভেম্বর ) সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামের তারুণ্যের উৎসবে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী-২০২৫ -২৬ খ্রিঃ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় সিরাজগঞ্জ বালক (অনূর্ধ্ব -১৫) ৪০ জন খেলোয়াড়দের নিয়ে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী সম্পন্ন হয়।
মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গণপতি রায় জার্সি ও সনদপত্র বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ এঁর উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক খেলোয়াড় ও সংগঠক মোঃ মাহমুদ হাসান খোকন, এ.কে.এম ফরিদুজ্জামান সট্যালিন, মোঃ হেদায়েতুল ইসলাম ফ্রুট, মোঃ হামিদুল হক খোকন এবং ছাত্রসমন্বয়ক সজিব সরকার। ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য বৃন্দ, সাবেক ফুটবল খেলোয়াড়, কর্মকর্তা, কোচ ও ক্রীড়া সংগঠক উপস্থিত ছিলেন। উক্ত ফুটবল প্রশিক্ষণের কোচ ও প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন, জাতীয় দলের ফুটবল খেলোয়াড় ও সাবেক কোচ মহিউদ্দীন ইবনুল সিরাজী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহী। ক্রীড়া অফিসার জানান, মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণে (অনূর্ধ্ব -১৫) ৪০ জন বালকদের অংশগ্রহণে ফুটবল প্রশিক্ষণ সমাপ্ত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, পাইকপাড়া মডেল উচ্চ, বিদ্যালয়, সিরাজগঞ্জ এর শিক্ষক মোঃ হাফিজুল ইসলাম।
Copyright © 2026 দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ. All rights reserved.