• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
Headline
সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল শাখা’র আয়োজনে আলোচনাসভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক স্কাউট ওন সনদ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে ঈদ উপলক্ষে চাউলের বস্তা উপহার দিয়ে শ্রমজীবী মানুষদের মুখে হাসি ফোটালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিছন্ন অভিযান কর্মসূচি উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত প্রয়াস এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কাজিপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত

সিরাজগঞ্জে মেডিকেল থেকে ক্যাথ-ল্যাব মেশিন সরানোর প্রতিবাদ ও ৫ দফা দাবীতে মানববন্ধন

Reporter Name / ৮৩ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
oplus_0

সিরাজগঞ্জে মেডিকেল থেকে ক্যাথ-ল্যাব মেশিন সরানোর প্রতিবাদ ও ৫ দফা দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ- সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কাডিয়া ক্যাথ-ল্যাব মেশিন অন্যত্র সরিয়ে নেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদ, শুন্য পদ পুরন, জনবল নিয়োগসহ ৫ দফা দাবীতে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) বেলা ১১ টায় সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা ফোরাম আয়োজিত শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তরা বলেন, মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে বিশাল অবকাঠামো থাকলেও অসংখ্য পদ দীর্ঘদিন ধরে শুন্য রয়েছে। যে কারনে পরিপূর্ণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে সিরাজগঞ্জের মানুষ। ২০ কেটি টাকার মুল্যে আধুনিক ক্যাথ-ল্যাব মেশিন, যা হার্টের রোগীদের এনজিও গ্রাফি ও রিং বসানোর মতো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়, সেটি চালু না করে ঢাকায় স্থানান্তের ষড়যন্ত্র করা হচ্ছে। এটি সিরাজগঞ্জের মানুষ মেনে নিবে না। বক্তরা ৫ দফা দাবী মেন নেওয়ার দাবী জানান।
উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন ড্যাবের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ও সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা ফোরামের আহবায়ক ডাঃ এম এ আব্দুল লতিফ। এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (সার্জারি বিভাগ), ডাঃ এম মুরাদ, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, জেলা বিএনপির সহ প্রচার সম্পাদক জিন্না সরদার, জেলা বিএনপির সদস্য আসলাম উদ্দিন, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হাকিম সাজু, ডাক্তার আব্দুল আজিজ, ডাক্তার চুমকি রফিক সাহিদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category