• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
Headline
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে,কাল থেকে রোজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মিষ্টি বিতরণ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চুর সফল নেতৃত্বে ৬টি আসনের মধ্যে ৫টি আসনের নিরুঙ্কুশ বিজয় অর্জিত সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নবনির্বাচিত এমপি ইকবাল হাসান মাহমুদ টুকুর মতবিনিময় সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি এবং একটিতে জামায়াত মনোনীত প্রার্থী বিজয়ী সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির বার্ষিক বনভোজন–২০২৬ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের উদ্যোগে ধানের শীর্ষের নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ৩ আসনে ভিপি আয়নুল হক কে ধানের শীষে বিজয়ী করতে নিমগাছীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে মৎস্য ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা ও মাছের পোনা অবমুক্তকরণ করেন মৎস ও প্রাণী সম্পদ উপদেষ্টা

Reporter Name / ১৫৭ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্য ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা ও মাছের পোনা অবমুক্তকরণ করেন- উপদেষ্টা ফরিদা আখতার

আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্য ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা, কার্যক্রম পরিদর্শন, বৃক্ষ রোপণ এবং জয়সাগর দিঘিতে মাছের পোনা অবমুক্তকরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা- ফরিদা আখতার।
রবিবার (৬জুলাই-২০২৫) বিকেলে উপজেলার নিমগাছিতে জয়সাগর দিঘি এলাকায় নিমগাছি প্রকল্পের সুফলভোগীদের সাথে মতবিনিময় করেন প্রধান অতিথি এবং এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড.মোঃ আব্দুর রউফ এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। এসময়ে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সিরাজগঞ্জ সদর সার্কেল, সিরাজগঞ্জ মোঃ নাজরান রউফ,
জেলা মৎস্য অধিদপ্তরের মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান,রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবির, রায়গঞ্জ থানা’র অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ, রায়গঞ্জের সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা (নি.বে.) মোঃ শরিফুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা -কর্মচারী এবং মৎস্য চাষি সুফলভোগীরা, এলাকার সুধীজন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সিরাজগঞ্জ জেলার মৎস্য অধিদপ্তরীয় কার্যক্রম পরিদর্শনকালে মৎস্য বিভাগ সিরাজগঞ্জের পক্ষ হতে সকলের প্রতিআন্তরিক শুভেচ্ছা জানানো হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category