• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
Headline
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে,কাল থেকে রোজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মিষ্টি বিতরণ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চুর সফল নেতৃত্বে ৬টি আসনের মধ্যে ৫টি আসনের নিরুঙ্কুশ বিজয় অর্জিত সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নবনির্বাচিত এমপি ইকবাল হাসান মাহমুদ টুকুর মতবিনিময় সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি এবং একটিতে জামায়াত মনোনীত প্রার্থী বিজয়ী সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির বার্ষিক বনভোজন–২০২৬ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের উদ্যোগে ধানের শীর্ষের নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ৩ আসনে ভিপি আয়নুল হক কে ধানের শীষে বিজয়ী করতে নিমগাছীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে যমুনা রেলসেতুর কাজ পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব সাইফুল পান্না

Reporter Name / ১৬৬ Time View
Update : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে যমুনা রেলসেতুর কাজ পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব সাইফুল পান্না

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে যমুনা রেলসেতুর কাজ পরিদর্শন করলেন অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব মোঃ সাইফুল পান্না।
শনিবার (২ নভেম্বর ২০২৪) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়নের যমুনাসেতু পশ্চিম এলাকায় যমুনা রেলসেতু কাজের পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাকে কাজের অগ্রগতি বিষয়ে অবহিত করেন রেল কর্তৃপক্ষ। কাজের অগ্রগতি দেখে তিনি সকলকে ধন্যবাদ জানান।
এসময়ে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি শ্রী অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ন-সম্পাদক সাবেক ভিপি শামীম খান, সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত দপ্তর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক সহ জেলা প্রশাসন ও রেল কর্তৃপক্ষের কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোঃ সাইফুল পান্না এর সাথে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু’র সাথে একান্তে কথা বলেন।
এসময় সাইদুর রহমান বাচ্চু তাকে বলেন, সিরাজগঞ্জ টাউন ছিলো ট্রেনের শহর সিরাজগঞ্জের মানুষের ঘুম ভাঙতো ট্রেনের হুইসেলে কিন্তু আজ শহরে কোন ট্রেন নেই ! একটি মাত্র ট্রেন ছিলো সিরাজগঞ্জ এক্সপ্রেস কিন্তু সেটিও এখন বন্ধ। বন্ধ থাকার কারনে সিরাজগঞ্জের সর্বশ্রেণীর মানুষেরা চরম ভোগান্তিতে ।
তিনি আরও বলেন, যমুনা রেলসেতু হতে বগুড়া পর্যন্ত রেললাইন সিরাজগঞ্জের রায়পুর স্টেশন , বাজার স্টেশন, বাহিরগোলা, পুরাতন বগুড়া রোড হয়ে বগুড়া পর্যন্ত রেল লাইন করা হলে যাতায়াত দ্রুত হবে, খরচ ও কম হবে এবং সিরাজগঞ্জের মানুষের অর্থনৈতিক ভাবে উন্নতি হবে।
সাইদুর রহমান বাচ্চু আরও বলেন,
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিলস টি পুনরায় চালু, সিরাজগঞ্জের ফায়ার সার্ভিসকে প্রথম শ্রেণীতে উন্নতকরণ, এবং সিরাজগঞ্জে একটি প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরী দল নিয়োগের বিষয়ে তিনি জোর দাবি জানান।
দাবির সাথে একাত্মতা প্রকাশ করে দাবিগুলো বাস্তবায়নের জন্য তিনি কাজ করবে বলে আস্বস্ত করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category