• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
Headline
সিরাজগঞ্জে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন কারী হাফেজ রাহিমুল ইসলামকে সংবর্ধনা দিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন সিরাজগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ৫৪’তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক’কে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে- সিরাজগঞ্জ জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সিরাজগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খানের ইন্তেকাল সিরাজগঞ্জে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়-জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর নিজস্ব উদ্যোগে-দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যের বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান

সিরাজগঞ্জে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name / ১০২ Time View
Update : বুধবার, ৫ মার্চ, ২০২৫

সিরাজগঞ্জে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না-
“সরকারি যাকাত ফান্ডে যাকাত দিন, ও দারিদ্র্য বিমোচনে অংশ নিন” এই শ্লোগান নিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবদেরকে নিয়ে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও সিরাজগঞ্জ ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে,

মঙ্গলবার ( ৪ মার্চ) দূপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে, যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার উপর দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, যাকাত যেহেতু অর্থ সম্পদকে পুঁজিবাদের অপবিত্রতা থেকে পবিত্র করে, মানুষের মন-মস্তিস্ককে গর্ব-অহংকার, লোভ-লালসা ও কৃপণ তার মলিনতা থেকে পরিচ্ছন্নতা রাখে। তিনি আরো বলেন, আমরা সমাজে যে ভাবে যাকাত প্রদান করি আসলে এটা ঠিক নয় ২’শত টাকা বা ৩ শত টাকা দিয়ে গরীব অসহায়দেরকে আমরা এ যাকাত দিচ্ছি এটা ঠিক নয়। আমরা যদি যাকাতের টাকা দিয়ে একজন মানুষ কে সেলাই মেশিন ও ভ্যান কিনে দিয়ে সহযোগিতা করি তাহলে গরীব অসহায় দুস্থ মানুষ উপকৃত হতো। নিজের উপার্জিত সম্পদে সমাজের অবহেলিত শ্রেণীর দাবী-দাওয়া পূরণে উৎসাহ যোগায় এজন্য ইসলামের এই তৃতীয় স্তম্ভের নামকরণ হয় যাকাত। যাকাত হচ্ছে একটি আর্থিক ইবাদত। নিজের সম্পদের একটি নির্দিষ্ট অংশ গরীব, মিসকিন ও অভাবী লোকদের মধ্যে বন্টন করাকে যাকাত বলা হয়। এটি নামাজ ও রোজার মতই একটি গুরুত্বপূর্ণ ইবাদত।

এ সময় অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গণপতিরায়, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হারুনর রশিদ, রেলওয়ে কলোনী মাদ্রাসার মুহতামিম মোঃ নজরুল ইসলাম, তথ্য অফিসার মোহাম্মদ আলী প্রমুখ।
যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক জেলা পর্যায়ে সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ সংগ্রহ ও বৃদ্ধির লক্ষ্যে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category