• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল শাখা’র আয়োজনে আলোচনাসভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক স্কাউট ওন সনদ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে ঈদ উপলক্ষে চাউলের বস্তা উপহার দিয়ে শ্রমজীবী মানুষদের মুখে হাসি ফোটালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিছন্ন অভিযান কর্মসূচি উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত প্রয়াস এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কাজিপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত

সিরাজগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ১৬ হাজার কেজি সরকারি চাল জব্দ -আটক ৭

Reporter Name / ১৯০ Time View
Update : শুক্রবার, ৩০ মে, ২০২৫

সিরাজগঞ্জে যৌথ বাহিনীর অভিযান- ১৬ হাজার কেজি সরকারি চাল জব্দ -আটক ৭

ওয়াসিম সেখ-

সিরাজগঞ্জ সদর এবং রায়গঞ্জ উপজেলায় সোমবার (২৯ মে) রাত ৮০০ ঘটিকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর পৃথক দুটি অভিযান পরিচালনায় মোট ১৬ হাজার কেজি ফেয়ার প্রাইসের চাল জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর সেনা ক্যাম্পের নেতৃত্বে এবং নিমগাছি আর্মি ক্যাম্প থেকে পৃথক দুটি পেট্রোল দল অভিযানে অংশ নেয়।

সিরাজগঞ্জ সদর উপজেলার এসবি ফজলুল হক রোড মিরপুরে নর্থ বেঙ্গল ফ্লাওয়ার মিল মালিক সিরাজগঞ্জ পৌর এলাকা ফজলুল হক রোডের মৃত মুসলিম উদ্দিনের ছেলে মোঃ ইয়াকুব আলী(৭০) এর গোডাউনে অবৈধভাবে বিক্রি করার জন্য সরকারি চাল আনুমানিক ৭০০ বস্তা (প্রায় ২১ হাজার কেজি) সরকারি চাল মজুদ আছে। খবর পেয়ে সিরাজগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু, সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পের দায়িত্বরত অফিসার এবং সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালগুলো জব্দ করেন। পরবর্তীতে জব্দকৃত চালগুলো উদ্ধার করে উপজেলা ফুড ইন্সপেক্টর মোঃ মইন উদ্দিন এর হেফাজতে রাখা হয় এবং উক্ত মিলটি সিলগালা করা হয়। পরবর্তীতে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফ আন নজমু এবং সদর থানা পুলিশ এর উপস্থিতিতে অবৈধ এই গুদাম মালিক কে গ্রেফতার করা হয়।

অপরদিকে, রায়গঞ্জ উপজেলার চিরামপুর এলাকায় চালানো সেনাবাহিনীর অভিযানে আনুমানিক ৬ হাজার কেজি সরকারি চাল উদ্ধার করা হয় এবং সেখান থেকে ৭ জন ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন:
মোঃ মাহফুজ হোসেন (২৫), মোঃ শাকিল হোসেন (২৮), মোঃ রাজু (২৫), মোঃ শরিফ হোসেন (৩৫), মোঃ আলমগীর হোসেন (৩৬), জাকির হোসেন (৩২) এবং মোঃ সাইফুল (৩৫)।

আটককৃতদের রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category