• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি আহবায়ক কমিটি থেকে অর্ধশতাধিক নেতা কর্মীর পদত্যাগ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে আহবায়ক কমিটি সিরাজগঞ্জে “বিশ্ব এইডস দিবস” উদযাপন উপলক্ষ্যে- র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ এর শুভ উদ্বোধন ছাত্র সংসদের জি এস থেকে সিরাজগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ডাবল বাইক কাপ ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার নির্বাচনে সভাপতি শাহজাহান সম্পাদক ফারুক আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার ছোট পুত্রের জন্মদিন সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জে রাবিয়ানের সাধারণ সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৬৩ Time View
Update : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে রাবিয়ানের সাধারণ সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জস্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ফোরাম “রাবিয়ান সিরাজগঞ্জ ” এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
শনিবার ( ৩০নভেম্ব সকাল ১০ টার দিকে সিরাজগঞ্জ শহরের এস.এস.রোডস্থ ডাব্লু এফ রেস্টুরেন্টে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাবিয়ানের সভাপতি রণেন্দ্রনাথ মন্ডল । অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাবিয়ানের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রফেসর মোঃ আব্দুর রাজ্জাক , বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোঃ আব্দুল আজিজ সরকার , অধ্যক্ষ মোঃ আখতারুজ্জামান , শাহ আলম খান ডেবিট, রাবিয়ানের সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ সুলতান মাহমুদ এবং রাবিয়ানের কার্যনির্বাহী কমিটির বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ। সভাপতির বক্তব্যের মাধ্যমে রাবিয়ানের সাধারণ সভার শুরু হয় এবং পরবর্তীতে উপদেষ্টা মন্ডলীর সদস্য সহ বিভিন্ন পর্যায়ে রাবিয়ানের সদস্যবৃন্দ বক্তব্য রাখেন এবং মতিহারের সবুজ চত্বরের স্মৃতি বিজড়িত স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে আগামী দুই বছরের জন্য প্রস্তাবিত কমিটি ঘোষণা করা হয় । উক্ত কমিটিতে চার সদস্যের নাম ঘোষণা করেন রাবিয়ানের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ সরকার। প্রস্তাবিত কমিটির সদস্যগণ হলেন সভাপতি প্রফেসর মোঃ জসিম উদ্দিন সেখ, সাধারণ সম্পাদক মোঃ সাজেদুল কবির, এজিএম সোনালী ব্যাংক সিরাজগঞ্জ । সাংগঠনিক সম্পাদক, গোলাম মোস্তফা রুবেল, স্টাফ রিপোর্টার যমুনা টিভি সিরাজগঞ্জ। অর্থ সম্পাদক মোঃ আসলাম , স্বত্বাধিকারী মুসলিম সুইট সিরাজগঞ্জ। সভায় সিদ্ধান্ত গ্রহণ হয় যে এই চারজন সদস্য উপদেষ্টা মন্ডলীর সদস্যদের সাথে আলাপ- আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন। অনুষ্ঠান শেষে রাবিয়ান সকল সদস্যকে সান্তনা পুরস্কার প্রদান করা হয়। রাবিয়ানের সাধারণ সভা সার্থক ও সাফল্যমন্ডিত করার জন্য সভাপতি রনেন্দ্রনাথ মন্ডল সকল রাবিয়ান কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সাধারণ সভা সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category