• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
Headline
কাজিপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত জাতীয় পাট দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে হাজী আব্দুস সাত্তার এর উদ্যোগে দরিদ্র, অসহায় পরিবারদের মাঝে চাউল বিতরণ সবুজ কানন স্কুল এন্ড কলেজের জুনিয়র স্কুল বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ সদর থানার নতুন ওসি রাকিবুল হাসান ব্যবসায়ীদের তেল মজুদ না করার আহ্বান জ্বালানী মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে,কাল থেকে রোজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মিষ্টি বিতরণ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চুর সফল নেতৃত্বে ৬টি আসনের মধ্যে ৫টি আসনের নিরুঙ্কুশ বিজয় অর্জিত

সিরাজগঞ্জে লাইফ উত্তীর্ণ যানবাহন সড়কে চলাচল বন্ধে বিআরটিএর অভিযান

Reporter Name / ২০৫ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

সিরাজগঞ্জে ইকোনমিক লাইফ উত্তীর্ণ যানবাহন সড়কে চলাচল বন্ধে বিআরটি এ’র অভিযান

আজিজুর রহমান মুন্না-
মহাসড়ক ও সড়ক থেকে পুরানো ও মেয়াদ উত্তীর্ণ সকল যানবাহন অপসারণ করতে সিরাজগঞ্জের বিভিন্ন সড়কে অভিযান শুরু করা হয়েছে।
গত রবিবার সারাদেশে ন্যায় সিরাজগঞ্জে বিভিন্ন সড়কে মেয়াদ উত্তীর্ণ যানবাহনের ফিটনেস ও ট্যাক টোকেন বিহীন যানবাহন সনাক্ত করে তাৎক্ষণিক জরিমানা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে – জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও বিআরটিএর কর্মকর্তারা। এসময়ে সড়কে অভিযান চালিয়ে ৩ টি গাড়ির প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায় যে, গত জুন মাসে বাসে ট্রাকের ইকোনমিক লাইফ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছিলো – বিআরটিএ।
এতে বাস, মিনিবাসের ক্ষেত্রে ২০ বছর এবং ট্রাক,কাভার্ড ভ্যানের মত মালবাহী মটরযানের ক্ষেত্রে ২৫ বছর ইকোনমিক লাইফ নির্ধারণ করা হয়। মেয়াদ পার হয়ে যাওয়া যানবাহন ১ জুলাই থেকে চলাচল করতে পারবেনা বলে বিআরটিএ জানিয়েছে ছিলো। এরই অংশ হিসাবে রবিবার থেকে সারাদেশে অভিযানে নামে সংস্থাটি। সিরাজগঞ্জ বিআরটি এ জেলা কার্যালয়ের মোটরযান পরিদর্শক মোঃ হাফিজুল ইসলাম এঁর সমন্বয়ে গঠিত টিম অভিযান পরিচালনা করে জেলা প্রশাসক এঁর নির্বাহী ম্যাজিষ্ট্রেট লাবনী বিনতে আলম সেতু। অভিযান পরিচালনাকালে বিআরটি এর মোটর পরিদর্শক হাফিজুল ইসলাম বলেন, যেসব গাড়ী রাস্তায় চলাচলের উপযোগী নয় সেগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনভাবেই রাস্তায় চলাচল করতে দেওয়া হবে না। এসময়ে বিআরটি এর পক্ষ থেকে যানবাহনের মালিকদের যথাসময়ে রেজিষ্ট্রেশন ও ফিটনেস নবায়ন করার জন্য আহবান জানানো হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
এ অভিযান বিআরটি এ, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মালিক সমিতি ও শ্রমিক সংগঠন এঁর সমন্বয়ে নিয়মিত ভাবে পরিচালিত হবে বলে জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category