• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

সিরাজগঞ্জে স্ট্রবেরি ফল চাষে বাম্পার ফলন

Reporter Name / ১১ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ-
সিরাজগঞ্জে এবার স্ট্রবেরি ফল বাগান চাষাবাদে বাম্পার ফলন হয়েছে। এ ফলের বাজার ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে। লাভজনক এ চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ৭ হেক্টর জমিতে এ চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

কৃষি বিভাগ বলছে, এ লক্ষ্যমাত্রার মধ্যে শস্যভাণ্ডার খ্যাত সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রায় ৩ হেক্টর জমিতে এ সুস্বাদু ফল বাগান চাষ হয়েছে এবং এ জেলার কাজিপুর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ সদর ও চরাঞ্চলের বিভিন্ন স্থানে ৪ হেক্টর জমিতে এ ফল বাগান চাষ হয়েছে।

বাগান চাষীরা বলছেন, রাজশাহী, জয়পুরহাট, চাঁপাই ও যশোর থেকে এ চারা সংগ্রহ করতে হয় এবং নভেম্বর মাসের মধ্যেই এ স্ট্রবেরি ফলের চারা রোপণ করা হয়। বিশেষ করে উঁচু, দোআঁশ ও বালি জাতীয় জমিতে এ চাষাবাদ ভালো হয় এসব চারার মধ্যে রয়েছে দেশি ও হাইব্রিড জাতের। এ ফল চাষাবাদে জমির ১ হাত পরপর উঁচু আকার সৃষ্টি করতে হয় এবং এ উঁচুতেই ফলের চারা রোপণ করা হয়। প্রায় ৩ মাস পর এ বাগানে ফল উৎপাদন শুরু হয় এবং এ বাগানের আয়ু প্রায় ৬ মাস। পরবর্তীতে আবার নতুন করে এ ফল বাগান শুরুতে হয়।এবার এ ফল বাগান চাষে বাম্পার ফলন হয়েছে। খরচ কম লাভ বেশি এ ফল বাগান চাষে আগ্রহী হয়ে উঠেছে কৃষকেরা। এর মধ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া পাগলা মন্ডলপাড়া গ্রামের আদর্শ কৃষক জহুরুল ইসলাম (৬১) প্রায় ১৫ বছর ধরে লাভজনক এ ফল বাগান চাষ করেছেন। এবার তিনি প্রায় আড়াই বিঘা জমিতে দেশি ও হাইব্রিড জাতের স্ট্রবেরি ফল বাগান চাষ করেছেন। প্রতিদিন ৪/৫ জন শ্রমিক এ বাগান পরিচর্যা করছে এবং পাখির উপদ্রব ঠেকাতে নেট ব্যবহার করতে হচ্ছে। জানুয়ারি মাসের শেষদিকে এ বাগান থেকে ফল উৎপাদন শুরু হয়েছে। প্রথমে এ ফল ১ হাজার টাকা কেজি এবং পরে ৮০০ টাকা থেকে ৬০০ টাকা কেজি বিক্রি করে। বর্তমানে ৫০০ টাকা থেকে ৪০০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে। বেশির ভাগ তার বাগান থেকেই পাইকারীরা এ ফল ক্রয় করে নিয়ে যান। ইতোমধ্যেই খরচ বাদে প্রায় ৩ লাখ টাকার ফল বিক্রি করা হয়েছে এবং আরো প্রায় ১ লাখ টাকার ফল বিক্রি করা হবে।তিনি আরো বলেন, এ বাগান চাষে আমার ছেলে উপ-সহকারী কৃষি অফিসার গোলাম সরোয়ার যথানিয়মে পরামর্শ দিয়ে থাকে এবং তার পরামর্শে এলাকার অনেক কৃষক এ ফল বাগান চাষ শুরু করেছে। আগামীতে লাভজনক এ চাষাবাদ আরো বাড়বে।

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, এ চাষাবাদ জেলার উল্লাপাড়াতে বেশি হচ্ছে। অন্যান্য উপজেলার বিভিন্ন স্থানসহ চরাঞ্চলেও এ চাষাবাদ করছে কৃষকেরা। এ লাভজনক চাষাবাদ হওয়ায় কৃষক আগ্রহী হয়ে উঠছে এবং এ চাষাবাদে কৃষকদের পরামর্শ দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category