• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল শাখা’র আয়োজনে আলোচনাসভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক স্কাউট ওন সনদ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে ঈদ উপলক্ষে চাউলের বস্তা উপহার দিয়ে শ্রমজীবী মানুষদের মুখে হাসি ফোটালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিছন্ন অভিযান কর্মসূচি উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত প্রয়াস এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কাজিপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত

সিরাজগঞ্জে “স্বপ্ন দুয়ার ” এর ১৪ বছর পূর্তি উদযাপন

Reporter Name / ১৯০ Time View
Update : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

সিরাজগঞ্জে “স্বপ্ন দুয়ার ” এর ১৪ বছরপূর্তি উদযাপন উপলক্ষ্যে আলোচনা , গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না –
সিরাজগঞ্জে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “স্বপ্ন দুয়ার ” এর ১৪ বছরপূর্তি উদযাপন উপলক্ষ্যে আলোচনা , গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মোহনা নিশাদ সহ অন্য শিল্পীরা সংগীত পরিবেশন করে। সংবর্ধিত ব্যক্তি বাংলাদেশ বেতার ও টিভি বিশিষ্ট সংগীত শিল্পী ওস্তাদ আমিনুল ইসলাম।

রবিবার (১৩ জুলাই) সন্ধ্যা রাতে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শরীফ-উস-সাঈদ কপোত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কালচারাল অফিসার, জেলা শিল্পকলা একাডেমি, সিরাজগঞ্জের ড.ফারুকুর রহমান ফয়সল, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন প্রেসিডিয়াম সদস্য, মমিন বাবু, শহর সমাজ সেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মোঃ আলাউদ্দীন, তরুণ সম্প্রদায়ের পরিচালক সংগঠন ফরিদুল ইসলাম সোহাগ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্বপ্ন দুয়ার সভাপতি এস.এম আব্দুস ছালাম মামুন এবং স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন, বিশিষ্ট নাট্য নির্দেশক ও উপস্থাপক, এ.কে আজাদ, শুভেচ্ছা বক্তব্যে রাখেন, সামস এলাহী। উল্লেখ্য, গত ১০ জুলাই -২০২৫ খ্রিঃ দুইদিনব্যাপি অনুষ্ঠানে উদ্বোধনী দিনে সকালে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন জাতীয় সংগীত পরিবেশন মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়, বৃক্ষ বিতরণ ও রোপণ করা হয় এবং ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category