• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
Headline
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে,কাল থেকে রোজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মিষ্টি বিতরণ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চুর সফল নেতৃত্বে ৬টি আসনের মধ্যে ৫টি আসনের নিরুঙ্কুশ বিজয় অর্জিত সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নবনির্বাচিত এমপি ইকবাল হাসান মাহমুদ টুকুর মতবিনিময় সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি এবং একটিতে জামায়াত মনোনীত প্রার্থী বিজয়ী সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির বার্ষিক বনভোজন–২০২৬ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের উদ্যোগে ধানের শীর্ষের নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ৩ আসনে ভিপি আয়নুল হক কে ধানের শীষে বিজয়ী করতে নিমগাছীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

Reporter Name / ৯২ Time View
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

সিরাজগঞ্জে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও একই মামলায় আরও দু’জনকে ২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের চাঁদপাল গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুল আলীম, মৃত. জেলার উদ্দিন খলিফার ছেলে মোঃ আবু বক্কার, আব্দুল খালেকের ছেলে মোজাম শেখ ও আব্দুর রউফ। দুই বছর মেয়াদে সাজাপ্রাপ্তরা হলেন একই গ্রামের আব্দুল আলীম শেখের ছেলে আব্দুল্লাহ ও আব্দুস সামাদের ছেলে মোস্তাফিজুর রহমান। মামলার অপর দুই আসামী মো. আমীর হামজা শেখ ও মোছাঃ লিলি খাতুনকে বেকসুর খালাস দেওয়া হয়। আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. শাকিল হায়দার রফিক সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার তথ্যসূত্রে জানা যায়, বহুলী ইউনিয়নের চাঁদপাল গ্রামের ভিকটিম মোঃ আশরাফ আলী একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সহকারী হিসেবে কাজ করতেন। চাঁদপাল গ্রামে একটি রাস্তার কাজের দু’পাশে বৃদ্ধি করাকে কেন্দ্র করে আসামিদের সঙ্গে বিরোধ হয় । এ অবস্থায় ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে লোহার রড, ছোরাসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মোঃ আশরাফ আলীর উপর হামলা চালায় আসামিরা। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ঢাকার একটি স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৬ সেপ্টেম্বর মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী মোছাঃ সুফিয়া খাতুন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ফারুক হোসেন ৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক এ রায় দেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category