আজ
|| ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১লা রমজান, ১৪৪৭ হিজরি
সিরাজগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশের তারিখঃ ২ জুলাই, ২০২৫
সিরাজগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
মো. পারভেজ সরকার-
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকা থেকে ১৬ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২'র সদস্যরা।
সোমবার সকালে গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব ১২। বিজ্ঞপ্তিতে জানানো হয়, (২৯ জুন) দুপুর দেড়টার সময় র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন নলকা ব্রিজস্থ পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড এর প্রধান কার্যালয়ের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৬ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা নগদ ১ হাজার ৬০০শ টাকা জব্দ করা হয়েছে।
র্যাব আরো জানায়, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিলো।
গ্রেপ্তারকৃত আসামি, কুমিল্লা জেলার, ব্রাহ্মণপাড়া থানার, টাকুই (রহমতপুর) গ্রামের, মোঃ শাহ আলমের ছেলে, মো. মোরশেদ আলম (৪০)।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন, র্যাব-১২'র সদর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।#
Copyright © 2026 দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ. All rights reserved.