• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
Headline
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে,কাল থেকে রোজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মিষ্টি বিতরণ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চুর সফল নেতৃত্বে ৬টি আসনের মধ্যে ৫টি আসনের নিরুঙ্কুশ বিজয় অর্জিত সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নবনির্বাচিত এমপি ইকবাল হাসান মাহমুদ টুকুর মতবিনিময় সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি এবং একটিতে জামায়াত মনোনীত প্রার্থী বিজয়ী সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির বার্ষিক বনভোজন–২০২৬ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের উদ্যোগে ধানের শীর্ষের নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ৩ আসনে ভিপি আয়নুল হক কে ধানের শীষে বিজয়ী করতে নিমগাছীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ১৮তম বিশ্ব অটিজম সচেতনা দিবস উদযাপন উপলক্ষ্যে সহায়ক উপকরণ বিতরণ

Reporter Name / ১৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

সিরাজগঞ্জে ১৮তম বিশ্ব অটিজম সচেতনা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা সহায়ক উপকরণ বিতরণ

আজিজুর রহমান মুন্না- “স্নায়ু বৈচিত্র্যকে বরণকরি, টেকসই সমাজ গড়ি,” এই প্রতিপাদ্য নিয়ে -সিরাজগঞ্জে ১৮তম বিশ্ব অটিজম সচেতনা দিবস -২০২৫ খ্রিঃ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার, প্রতিবন্ধীব্যক্তিদের সহায়ক উপকরণ বিতরণ করা হয়। সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়, জেলা প্রতিবন্ধী অফিস, প্রতিবন্ধী সাহায্যকেন্দ্র এবং স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের আয়োজনে,
গত ২২ এপ্রিল সকাল ১১ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খাঁন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হাশেম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এস.এম. মনিরুল ইসলাম। এসময়ে অনুষ্ঠানে অটিজম শিক্ষার্থী এবং তাদের অভিভাবক উপস্থিত ছিলেন। এসময়ে অনুষ্ঠানে অটিজম শিক্ষার্থী মোঃ রাশেদুল হাসান আবীর অটিজমের উপরে নিজের হাতে আঁকিয়ে পুরস্কার পান। শেষে জেলাপ্রশাসক কার্যালয়ের সন্মুখ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পক্ষ থেকে ৯ টি সহায়ক উপকরণ হুইলচেয়ার ৪, ট্রাই সাইকেল , এলবো ক্রাচ অক্সুলারি ক্রাচ ও কর্নার চেয়ারও একটি ওয়াকার প্রতিবন্ধীদের দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category