• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন
Headline
সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি আহবায়ক কমিটি থেকে অর্ধশতাধিক নেতা কর্মীর পদত্যাগ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে আহবায়ক কমিটি সিরাজগঞ্জে “বিশ্ব এইডস দিবস” উদযাপন উপলক্ষ্যে- র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ এর শুভ উদ্বোধন ছাত্র সংসদের জি এস থেকে সিরাজগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ডাবল বাইক কাপ ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার নির্বাচনে সভাপতি শাহজাহান সম্পাদক ফারুক আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার ছোট পুত্রের জন্মদিন সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ৩৯৭৬ পিচ ইয়াবাসহ ১ জন গ্রেফতার

Reporter Name / ১১১ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

সিরাজগঞ্জে ৩৯৭৬ পিচ ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মো. পারভেজ সরকার-

সিরাজগঞ্জে রায়গঞ্জে ৩,৯৭৬ পিচ ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ এর সদস্যরা।

রবিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-১২। র‌্যাব জানায়, ২৭ (এপ্রিল) রাত ২ টার সময় সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন ষোল মাইল চান্দাইকোনা মা ফুড গার্ডেন হোটেলের বিপরীতে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পার্শ্বে জনৈক সাইদুল ইসলামের বাড়ীর সামনের পাকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩,৯৭৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন এবং নগদ ৬১২৫ টাকা জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি নোয়াখালী জেলার সুধারাম থানার, চর ষোলকিয়া গ্রামের, মৃত মোজাফফর আহমেদ এর ছেলে, মোঃ খোকন মিয়া (৫৫)।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিলো।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রায়গঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে, র‌্যাব-১২ মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category