• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
Headline
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে,কাল থেকে রোজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মিষ্টি বিতরণ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চুর সফল নেতৃত্বে ৬টি আসনের মধ্যে ৫টি আসনের নিরুঙ্কুশ বিজয় অর্জিত সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নবনির্বাচিত এমপি ইকবাল হাসান মাহমুদ টুকুর মতবিনিময় সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি এবং একটিতে জামায়াত মনোনীত প্রার্থী বিজয়ী সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির বার্ষিক বনভোজন–২০২৬ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের উদ্যোগে ধানের শীর্ষের নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ৩ আসনে ভিপি আয়নুল হক কে ধানের শীষে বিজয়ী করতে নিমগাছীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

Reporter Name / ৯১ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

সিরাজগঞ্জে ৫৪ তম, জাতীয় সমবায় দিবস উদযাপন

মোঃ হোসেন আলী ছোট্ট ঃ- সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদযকে সামনে রেখে সিরাজগঞ্জে
আনন্দঘন পরিবেশে ও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মধ্যেদিয়ে জাতীয় পতাকা ও আকাশের শান্তির নীড় কবুতর উড়িয়ে
৫৪ তম, জাতীয় সমবায় দিবস উপলক্ষে বনার্ঢ্য র‍্যালি প্রদর্শন সম্মাননা ক্রেস্ট প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০১ নভেম্বর ২০২৫) সকাল ১১ টায় পৌর শহরের
কালেক্টরেট চত্বরের বনার্ঢ্য র‍্যালি প্রদর্শন শেষে অফিসার্স ক্লাবের হল রুমে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমবায় অফিসের যৌথ উদ্যোগে ৫৪ তম, জাতীয় সমবায় দিবস ২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত গীতা পাঠএর মধ্যেমে শুরু করা হয়। আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমবায় কর্মকর্তা মিস তানজিমুন নাহিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা সভা পূর্বে বনার্ঢ্য র‍্যালি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, প্রান্তিক পর্যায়ে মানুষকে সমিতির আওতায় এনে সমবায়ী বানাতে হবে। বিধবা ও বয়ষ্ক ভাতার সুবিধাভোগীদের নিয়ে সমিতি করতে হবে। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায় আন্দোলনের বিকল্প নেই। সমবায় ভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে টেকসই উন্নয়ন ও ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো গঠনের আহ্বান জানান।অনুষ্ঠানের সভাপতি জেলা সমবায় কর্মকর্তা মিস তানজিমুন নাহিদ বলেন, সমবায় আন্দোলন দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। জনগণের পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই গড়ে উঠতে পারে আত্মনির্ভর সমাজ। সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যের বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়ন সম্ভব বলেও তাঁরা মত প্রকাশ করেন।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতিরায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ হাফিজুর রহমান। এসময়ে আরো উপস্থিত ছিলেন উন্নয়ন বহুমূখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো: আসলাম সেখ, মেঘনা সমবায় সমিতির সভাপতি ফরহাদ হোসেন, আস্থা মাশরুম চাষী সমবায় সমিতি লি: এর সাধারণ সম্পাদক মোছা: পলি খাতুন,মাছরাঙ্গা সমবায় সমিতি, আল আমিন সমবায় সমিতিসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজওয়ানা ইসলাম জেমি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category