• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
Headline
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে,কাল থেকে রোজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মিষ্টি বিতরণ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চুর সফল নেতৃত্বে ৬টি আসনের মধ্যে ৫টি আসনের নিরুঙ্কুশ বিজয় অর্জিত সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নবনির্বাচিত এমপি ইকবাল হাসান মাহমুদ টুকুর মতবিনিময় সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি এবং একটিতে জামায়াত মনোনীত প্রার্থী বিজয়ী সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির বার্ষিক বনভোজন–২০২৬ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের উদ্যোগে ধানের শীর্ষের নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ৩ আসনে ভিপি আয়নুল হক কে ধানের শীষে বিজয়ী করতে নিমগাছীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ৬ ইউনিয়ন নিয়ে যমুনা উপজেলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name / ২৫৭ Time View
Update : বুধবার, ২১ মে, ২০২৫

সিরাজগঞ্জে ৬ ইউনিয়ন নিয়ে যমুনা উপজেলা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না-
” সবাই মিলে ঐক্য গড়ি নতুন উপজেলার দাবি আদায় করি, ছয় ইউনিয়নের এক চাওয়া যমুনা হবে নতুন উপজেলা, এই শ্লোগান নিয়ে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার যমুনা নদীর ওপার দূর্গম চরাঞ্চল পূর্ব পাশের নাটুয়াপাড়া, তেকানী, খাসরাজবাড়ী, নিশ্চিন্তপুর, চরগিরিশ, মনসুর নগর এই ৬ ইউনিয়ন নিয়ে যমুনা নামে নতুন উপজেলা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত এবং জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি দেওয়া হয়েছে। যমুনা উপজেলা চাই ব্যানারে বাস্তবায়নে
রবিবার ( ১৮ মে-২০২৫ খ্রিঃ) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বরের জেলা ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে, কাজিপুরের
ছয়টি ইউনিয়নের আশ-পাশের এলাকা নিয়ে যমুনা উপজেলা চাই দাবিতে মানববন্ধনে সভাপতিত্ব করেন, ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির প্রচার সম্পাদক সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম শাকিল।
এসময়ে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, ডেভলপমেন্ট কনসালটেন্টস সিইও, ইঞ্জিনিয়ারিং প্রকৌশলী ফরিদুল ইসলাম, সাবেক জনপ্রতিনিধি আবদুল কাদের, সিরাজগঞ্জ পলিটেকনিক সিটি’র পরিচালক জহুরুল ইসলাম লিটন, অগ্রনী ব্যাংকের সাবেক সহকারী মহাব্যবস্থাপক ফরিদুল হক প্রমুখ।
এ মানববন্ধনে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান। এসময়ে মানববন্ধনে নাটুয়াপাড়া, তেকানী, খাসরাজবাড়ী, নিশ্চিন্তপুর, চরগিরিশ, মনসুর নগর এই ৬ ইউনিয়নের বিভিন্ন পেশাজীবি মানুষেরা উপস্থিত থেকে কোর্ট প্রাঙ্গণে যমুনা উপজেলা চাই দাবিতে ব্যানার ফেস্টুন নিয়ে ঘন্টাব্যাপী বিভিন্ন শ্লোগান দেন। পরে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এর নিকট স্মারক লিপি দেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category