• রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
Headline
খোকশাবাড়ী শালুয়াভিটায় বিএনপির ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে প্রচারণা গনসংযোগ ও মিছিল অনুষ্ঠিত কালিয়াহরিপুর ইউনিয়নে বিএনপি’র ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত মাছুমপুর ক্রীড়া চক্রের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জামায়াত ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে সরকার গঠন করবো-সিরাজগঞ্জের জনসভায় জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান সিরাজগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ডাবল বাইক কাপ ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মা বাবার কবর জিয়ারতের মধ্যেদিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মীর ছাত্রদলে যোগদান সিরাজগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের একই মঞ্চে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা সিরাজগঞ্জের ৬ টি আসনে ৩৯ প্রার্থী’র মধ্যে প্রতীক বরাদ্দ সিরাজগঞ্জে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু

সিরাজগঞ্জ আন্তঃকলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বেলকুচি সরকারি কলেজ চ্যাম্পিয়ন

Reporter Name / ১৮০ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫

সিরাজগঞ্জ আন্তঃকলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বেলকুচি সরকারি কলেজ চ্যাম্পিয়ন-আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ রানারআপ। —-
স্টাফ রিপোর্টারঃ-
বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত আন্তঃকলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বেলকুচি সরকারি ডিগ্রি কলেজ ৪-০ গোলের ব্যবধানে কাজিপুর উপজেলার আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়, কোচ,ম্যানেজারদের মধ্যে মেডেল এবং চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফি বিতরণ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক গণপতি রায়ের সভাপতিত্বে ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল পুলিশ সুপার মোঃ শামসুল আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার মোঃ মোস্তাফিজুর রহমানের, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মহসিন রেজা,জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির ক্রীড়া বিষয় সম্পাদক সাবেক কৃতি ফুটবল খেলোয়াড় হেদায়েতুল ইসলাম ফ্রুট,ক্রীড়া সংগঠক আব্দুল্লাহ, আলামিন সেখ সহ প্রমুখ।
সিরাজগঞ্জ আন্তঃকলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আটটি কলেজ অংশ নেয়। নক আউট পদ্ধতিতে খেলা পরিচালিত হয়।
টুর্নামেন্টে রেফারির দায়িত্ব পালন করেন আজমহর আলী,হাফিজুল ইসলাম, রেজাউল করিম খোকন,
আবু হানিফ ও মোখলেছুর রহমান। টেকনিক্যাল কমিটির প্রধান ছিলেন হারুন অর রশিদ খান হাসান,সদস্য ছিলেন হেদায়েতুল ইসলাম ( ম্যাচ কমিশনার)ফ্রুট,আব্দল্লাহ,আলামিন শেখ ও হামিদুল হক খোকন।
ধারা বর্ণনায় ছিলেন আব্দুল্লাহ আল মাহমুদ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category