• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল শাখা’র আয়োজনে আলোচনাসভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক স্কাউট ওন সনদ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে ঈদ উপলক্ষে চাউলের বস্তা উপহার দিয়ে শ্রমজীবী মানুষদের মুখে হাসি ফোটালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিছন্ন অভিযান কর্মসূচি উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত প্রয়াস এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কাজিপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত

সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠিত

Reporter Name / ১৫৯ Time View
Update : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
Exif_JPEG_420

সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী সুনামখ্যাত সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের ২০২৪-২০২৫ খ্রিঃ একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামিয়া সরকারি কলেজের আয়োজনে,
সোমবার (২৫ নভেম্বর) সকাল হতে দুপুর পর্যন্ত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিয়া সরকারি কলেজ, সিরাজগঞ্জ সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর ড.এস.আই.এম.এ রাজ্জাক এসময়ে বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, লেখা-পড়ার পাশাপাশি সকল ভালো কাজ করতে হবে। ভালো বই পড়তে হবে এবং সাহিত্য সংস্কৃতি লালন ও ক্রীড়া চর্চা করতে হবে। সু-নাগরিক হয়ে গড়ে উঠতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আজহারুল ইসলাম। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অত্র কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও কলেজের ২০২৪-২৫ খ্রীঃ উচ্চ মাধ্যমিক ভর্তি কমিটির আহবায়ক মোঃ জাহাঙ্গীর হেলাল তালুকদার এবং অনুষ্ঠানে সঞ্চালনা করেন, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইসমাইল হোসেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রিপন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফাজামান প্রমুখ। এসময়ে অত্র কলেজ ছাত্রদল শাখা কমিটির সভাপতি মোঃ পথিক হোসেন ছাব্বির, সাধারণ সম্পাদক মোঃ শাফিন আহমেদ জিসান সহ অন্যান্য নেতৃবৃন্দ, কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পরিশেষে কলেজ শিক্ষার্থীদের আবৃত্তি, নৃত্য, নাটক- সামাজিক অবক্ষয় পরিবেশ করা হয়। এবং জাসাস শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category