• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এর নেতাদের সাথে ইরানের রাষ্টদূতের মতবিনিময়

Reporter Name / ২০৩ Time View
Update : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
Oplus_131072

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এর নেতাদের সাথে ইরানের রাষ্টদূতের মতবিনিময় —-
স্টাফ রিপোর্টারঃ- সিরাজগঞ্জে চেম্বার নেতাদের সাথে ইরান বাংলাদেশ যৌথ ব্যবসা বাণিজ্য সম্পর্কিত এক মতবিনিময় সভা করেন ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি।
শনিবার (৪ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ভবনের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ চেম্বারের প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি।
এ সময় ছাইদুর রহমান বাচ্চু তার স্বাগত বক্তব্যে সিরাজগঞ্জের শিল্পপ্রতিষ্ঠান স্থাপন এবং দু’দেশের পণ্য আমদানি রফতানির বিভিন্ন বিষয় তুলে ধরেন। সিরাজগঞ্জের অর্থনৈতিক অঞ্চল এবং বিসিক শিল্পপার্কের সুবিধা তুলে ধরে সেখানে ইরানের ব্যবসায়ীদের বিনিয়োগ করার আহ্বান জানানোর পাশাপাশি জেলার দুগ্ধজাত পণ্য, তাঁত, কম্বলশিল্প, সরিষা এবং দেশীয় প্রজাতির মাছের বিষয়ে উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ইরানী রাষ্ট্রদূত মানসুর চাভোাশি সিরাজগঞ্জের দুগ্ধপণ্য,তাঁতের তৈরি পণ্যসহ বিভিন্ন শিল্পবিষয়ে আগ্রহ প্রকাশ করেন। সেই সাথে তিনি সিরাজগঞ্জে যৌথ বিনিয়োগে শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের প্রস্তাবনাতে সাড়া দিয়ে সিরাজগঞ্জ চেম্বারের নেতাদেরকে ইরানে গিয়ে বাণিজ্যি আলোচনা করার আমন্ত্রণ জানান।
এ সময় রাষ্ট্রদূতের সহধর্মীনী জারা চাভোশিসহ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের নেতারা এবং সিরাজগঞ্জের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category