• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
Headline
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে,কাল থেকে রোজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মিষ্টি বিতরণ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চুর সফল নেতৃত্বে ৬টি আসনের মধ্যে ৫টি আসনের নিরুঙ্কুশ বিজয় অর্জিত সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নবনির্বাচিত এমপি ইকবাল হাসান মাহমুদ টুকুর মতবিনিময় সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি এবং একটিতে জামায়াত মনোনীত প্রার্থী বিজয়ী সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির বার্ষিক বনভোজন–২০২৬ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের উদ্যোগে ধানের শীর্ষের নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ৩ আসনে ভিপি আয়নুল হক কে ধানের শীষে বিজয়ী করতে নিমগাছীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দর শপথ অনুষ্ঠিত

Reporter Name / ১৬৯ Time View
Update : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দর শপথ অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার (রফিক সরকার) ও সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম সেলিমসহ নির্বাচিত সব নেতৃবৃন্দ শপথ নিয়েছেন।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা আইনজীবী সমিতি’র হল রুমে তাদেরকে সপথ বাক্য পাঠ করান সিরাজগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কায়সার আহমেদ লিটন।

এর আগে ২১ জানুয়ারি ২০২৫ সেশনের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এ নির্বাচনে বিএনপি ও জামাত সমর্থিত আইনজীবীরা সব পদে বিজয় লাভ করেন।
দসিরাজগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কায়সার আহমেদ লিটন সাংবাদিকদের জানান, ৩১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ৩০ জানুয়ারি এ নির্বাচন হওয়ার কথা ছিল। তফসিল অনুযায়ী ১৬ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ১৭টি পদের বিপরীতে ৩টি পদ ছাড়া বাকি ১৪টি পদে একটি করে মনোনয়নপত্র দাখিল হয়। ২২ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত সভাপতি পদে অ্যাডভোকেট কামরুজ্জামান কামাল (জাপা পন্থি), সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল হামিদ (বিএনপি পন্থি) ও অ্যাডভোকেট আমিনুল ইসলাম (আওয়ামী লীগ পন্থি) এবং ক্রীড়া ও সাস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট মুজাহিদ বিন রহমান মিঠুন (জাপা পন্থি) মনোনয়পত্র প্রত্যাহার করে নেন।

এ অবস্থায় ১৭টি পদে সবাই একক প্রার্থী হওয়ায় অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার রফিক সরকার (বিএনপি পন্থি) ও অ্যাডভোকেট রফিকুল ইসলাম সেলিম (জামায়াত পন্থি) সমর্থিত রফিক-সেলিম একক প্যানেলকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category