• বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি আহবায়ক কমিটি থেকে অর্ধশতাধিক নেতা কর্মীর পদত্যাগ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে আহবায়ক কমিটি সিরাজগঞ্জে “বিশ্ব এইডস দিবস” উদযাপন উপলক্ষ্যে- র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ এর শুভ উদ্বোধন ছাত্র সংসদের জি এস থেকে সিরাজগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ডাবল বাইক কাপ ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার নির্বাচনে সভাপতি শাহজাহান সম্পাদক ফারুক আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার ছোট পুত্রের জন্মদিন সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন

Reporter Name / ১৯ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন

আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জ তারুণ্যের উৎসবে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৫ -২৬ এর আওতায় জেলা ক্রীড়া অফিস, সিরাজগঞ্জ এর ব্যবস্থাপনায় ৭০জন সাতাঁরুদের নিয়ে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান -২০২৫ খ্রিঃ সম্পন্ন করা হয় ।
মঙ্গলবার (১৮নভেম্বর) জেলা সমাজসেবা কার্যালয় এবং সিরাজগঞ্জ সরকারি শিশু পরিবার পুকুরে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার ও সনদপত্র বিতরন করেন, জেলা সমাজসেবা কার্যালয় এর উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মনিরুল ইসলাম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হাসেম, প্রতিবন্ধী সাহায্য কেন্দ্র এর কনসালটেন্ট (ফিজিও থেরাপি), জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য, ক্রীড়া সংগঠক হেদায়েতুল ইসলাম ফ্রুট,
কওমী জুট মিলস হাইস্কুল প্রধান শিক্ষক মোঃ দেলোয়র হোসেন, পাইকপাড়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ ছাইদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও সাবেক খেলোয়াড়, কোচ ও ক্রীড়া সংগঠকসহ বিভন্ন বিদ্যালয়ের সহকারী ক্রীড়া শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন, অবিভাবক ও স্থানীয় দর্শকের উপস্থিতিতে ০৪ (চার) টি ইভেন্টঃ ১. প্রজাপতি সাঁতার,২. মুক্ত সাঁতার, ৩.চিৎ সাঁতার ও ৪.বুক সাঁতার এর বালক : ০৩( তিন)টি গ্রুপে যথাক্রমে বড়, মধ্যম ও ছেট এবং বালিকা : ০২ ( দুই )টি গ্রুপে যথাক্রমে মধ্যম ও ছোট, ১৩ টি ইভেন্ট এর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করে ৩৯ জনকে পুরস্কার প্রদান করা হয়। ফলাফল অর্জন কারীদের মধ্যে হতে ০৫ জন কে প্রতিভাবান খেলোয়াড় হিসেবে সনাক্ত করা হয়।
উক্ত সাতাঁর প্রতিযোগিতায় বিচারকের ওপরিচালনার দায়িত্বে ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম, জাহানারা উচ্চ বিদ্যালয়, মোঃ হাফিজুল ইসলাম, পাইকপাড়া উচ্চ বিদ্যালয়, মোঃ আরমান, এস বি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজ এবং কাওসার।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহী।
ক্রীড়া অফিসার জানান, সাঁতর প্রতিযোগিতায় (অনূর্ধ্ব -১৬) ৭০ সাঁতারু হতে ০৫ জন প্রতিভাবান চিহ্নত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, কওমী জুট মিলস হাই স্কুল, সিরাজগঞ্জের মোঃ নাজমুল হোসেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category