• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
Headline
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে,কাল থেকে রোজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মিষ্টি বিতরণ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চুর সফল নেতৃত্বে ৬টি আসনের মধ্যে ৫টি আসনের নিরুঙ্কুশ বিজয় অর্জিত সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নবনির্বাচিত এমপি ইকবাল হাসান মাহমুদ টুকুর মতবিনিময় সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি এবং একটিতে জামায়াত মনোনীত প্রার্থী বিজয়ী সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির বার্ষিক বনভোজন–২০২৬ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের উদ্যোগে ধানের শীর্ষের নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ৩ আসনে ভিপি আয়নুল হক কে ধানের শীষে বিজয়ী করতে নিমগাছীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অ্যাথলেটিক্স ও গ্রামীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Reporter Name / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অ্যাথলেটিক্স ও গ্রামীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না— সিরাজগঞ্জ জেলা ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্থাপনায়- বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় (অনূর্ধ্ব-১৬) বালক ও বালিকাদের অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয় এবং পুরস্কার বিতরণ সম্পন্ন করা হয়।
মঙ্গলবার ( ২৭জানুয়ারী ) সকাল ১০ টায় সিরাজগঞ্জ মাছুমপুর ক্রীড়া চক্র মাঠে জেলা ক্রীড়া অফিস, সিরাজগঞ্জ এর ব্যবস্থাপনায় -৮৯’জন অ্যাথলেটদের অংশগ্রহণে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান -২০২৬ সম্পন্ন।
অ্যাথলেটিক্স ও গ্রামীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার ও সনদপত্র বিতরন করেন সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) গণপতি রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর, সিরাজগঞ্জ মোঃ মাসুদুর রহমান, উপ-পরিচালক (অ.দ.), যুব উন্নয়ন অধিদপ্তর, সিরাজগঞ্জ এবং হেদায়েতুল ইসলাম ফ্রুট, সদস্য (এডহক কমিটি), জেলা ক্রীড়া সংস্থা, সিরাজগঞ্জ ও ক্রীড়া সংগঠক।
এছাড়াও সাবেক খেলোয়াড়, কোচ ও ক্রীড়া সংগঠকসহ বিভন্ন বিদ্যালয়ের সহকারী ক্রীড়া শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন অবিভাবক ও স্থানীয় দর্শকের উপস্থিতিতে (০৮) টি ইভেন্টে ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৭ জন বালক ও ৪২ জন বালিকা মোট ৮৯ জন অ্যাথলেটদের অংশগ্রহণে উক্ত প্রতিযোগিতা সম্পন্ন হয়। ইভেন্ট সমূহ যথাক্রমে : বালক বড়, মধ্যম ও ছোট ০ ০৩টি গ্রুপে ১০০মি.২০০মি.গোলক ও দীর্ঘ লাফ এবং ছোটদের মোরগ লড়াই প্রতিয়োগিতা ও গ্রামীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বালিকা বড়-মধ্যম ও ছোট (০৩) টি গ্রুপে ১০০মি.২০০মি.গোলক নিক্ষেপ, দীর্ঘ লাফ এবং বালিকাদের দড়ি লাফসহ অ্যাথলেটিক্স ও গ্রামীন প্রতিযোগিতা সম্পম্ম হয়। এছাড়াও যেমন খুশি তমন সাজ ও ৮০০ মি.দৌড় অনুষ্ঠিত হয়। বালক ও বালিকাদের বিভিন্ন ইভেন্টে মোট ২১ টিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করে ৬৩ জনকে পুরস্কার প্রদান করা হয় এবং ফলাফল অর্জন কারীদের মধ্যে হতে ১০ জন কে প্রতিভাবান খেলোয়াড় হিসেবে সনদপত্র প্রদান করা হয়। উক্ত অ্যাথলেটিক্স ও গ্রামীন ক্রীড়া প্রতিযোগিতায় বিচারকের ও পরিচালনার দায়িত্বে ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম, হাজী আহমেদ আলী উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ, হামিদল হক খোকন, ক্রীড়া সংগঠক, মোঃ রেজাউল করিম খোকন, সদস্য, মাছুমপুর ক্রীড়া চক্র, মোঃ আরমান হোসেন, এস বি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজ, মোঃ হাফিজুল ইসলাম, পাইকপাড় মডেল উচ্চ বিদ্যালয়, কাওসার আহমেদ, মোছাঃ আফসানা নাছরিন, ড.নওশের আলী বালিকা উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ এবং মোঃ আলমগীর হোসেন, ডঃ তাসমিনা মতিন উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category