• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন কারী হাফেজ রাহিমুল ইসলামকে সংবর্ধনা দিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন সিরাজগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ৫৪’তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক’কে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে- সিরাজগঞ্জ জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সিরাজগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খানের ইন্তেকাল সিরাজগঞ্জে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়-জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর নিজস্ব উদ্যোগে-দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যের বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান

সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে দিনব্যাপী অনূর্ধ্ব ১৬ দাবা প্রতিযাগিতা শেষে পুরস্কার বিতরণ

Reporter Name / ৫৪ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

তারুণ্য উৎসব
সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে একদিনব্যাপী অনূর্ধ্ব ১৬ বছরের বালকবালিকাদের দাবা প্রতিযাগিতা শেষে পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টারঃ-

মঙ্গলবার ( ১৬ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ শহীদ

শামসুদ্দিন স্টেডিয়ামের হলরুমে তারুণ্যের উৎসবে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৫ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অনুর্ধ্ব-১৬ বালকবালিকাদের একদিন ব্যাপী নক আউট পদ্ধতিতে দাবা প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহী জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৬ জন বালক ও ১৮ জন বালিকা মোট ৪৪ জন প্রতিযোগী দিনব্যাপী নকআউট পদ্ধতিতে এই দাবা প্রতিযোগিতা সকাল ১০ টা শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়।
বালক বিভাগে প্রথম ও দ্বিতীয় হয়েছে ভিক্টোরিয়া হাই স্কুলের ইশতিয়াক আহমেদ জিসান ও যুবরাজ মালাকার এবং তৃতীয় হয়েছে পাইকপাড়া মডেল হাই স্কুলের মোঃ জাকারিয়া হোসেন। বালিকা বিভাগে প্রথম ও দ্বিতীয় হয়েছে হাজী আহমেদ আলী উচ্চ বিদ্যালয়ের উমা রাণী সূত্রধর ও রিয়া রাণী সূত্রর এবং তৃতীয় হয়েছে ভিক্টোরিয়া হাই স্কুলের নাদিয়া জান্নাত।
খেলা পরিচালনা করেন করেন হাফিিজুল ইসলাম,জাহাঙ্গীর আলম,রাশেদুল হাসান ও কাওছার আহমেদ।
বিকেলে একই স্থানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গণপতি রায়। জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শরীফুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান ও ছাত্র প্রতিনিধি সজীব সরকার।


আপনার মতামত লিখুন :
More News Of This Category