• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৯৯ Time View
Update : শনিবার, ৩ মে, ২০২৫
Oplus_131072

সিরাজগঞ্জে সুধীজনদের সাথে মত মতবিনিময় সভায় – সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জের জেলা বিএনপির আয়োজনে, সিরাজগঞ্জে সুধীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার ( ৩ মে) বিকেলে জেলা আইনজীবী সমিতি ভবনের তৃতীয় তলায় আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল বার লাইব্রেরী হলরুমে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পাবলিক প্রসিকিউটার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার (রফিক সরকার)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এসময়ে তিনি তার বক্তব্য বলেন,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি শক্তিশালী ও নীতি আদর্শের দল। আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি আমাদের দলের অভিভাবক ও দলের জনপ্রিয় নেত্রী। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে এগিয়ে যাবে আগামী দিনের সুন্দর ভবিষ্যত। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দিয়েছেন। বিএনপি ক্ষমতা এলে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সিরাজগঞ্জ জেলা সকল উন্নয়ন চলমান রাখতে কাজ করবো – ইনশাআল্লাহ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মকবুল হোসেন চৌধুরী,জেলা বিএনপির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল,সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস,সহ-সভাপতি সিরাজগঞ্জ জেলা ড্যাব এর সভাপ‌তি ডাঃ এম.এ লতিফ,বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল আজিজ সরকার, জেলা আইনজীবী ফোরামের উপদেষ্টা অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা, অ্যাডভোকেট মাসুদুর রহমান, অ্যাডভোকেট নাজমুল ইসলাম, অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্ণেল, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, অ্যাডভোকেট রবিউল হাসান সহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য, শিক্ষক,আইনজীবী, সাংবাদিক সুধীজন, সাংস্কৃতিক কর্মী,সিনিয়র সিটিজেনরা ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category