• রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
Headline
খোকশাবাড়ী শালুয়াভিটায় বিএনপির ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে প্রচারণা গনসংযোগ ও মিছিল অনুষ্ঠিত কালিয়াহরিপুর ইউনিয়নে বিএনপি’র ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত মাছুমপুর ক্রীড়া চক্রের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জামায়াত ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে সরকার গঠন করবো-সিরাজগঞ্জের জনসভায় জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান সিরাজগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ডাবল বাইক কাপ ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মা বাবার কবর জিয়ারতের মধ্যেদিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মীর ছাত্রদলে যোগদান সিরাজগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের একই মঞ্চে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা সিরাজগঞ্জের ৬ টি আসনে ৩৯ প্রার্থী’র মধ্যে প্রতীক বরাদ্দ সিরাজগঞ্জে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু

সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন খান

Reporter Name / ৩৪৯ Time View
Update : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন খান
স্টাফ রিপোর্টারঃ-

সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মো. আলামিন খানকে দায়িত্ব প্রদান করেছে জাতীয়তাবাদী যুবদল। সদ্য প্রয়াত জেলা যুবদলের সভাপতি ও রাজশাহী বিভাগীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবুর মৃত্যুতে পদটি শূন্য হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দফতর সম্পাদক নূরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে মো. আলামিন খানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে, সিরাজগঞ্জ শহরের সন্তান মো. আলামিন খান জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ও সিরাজগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রসঙ্গত, প্রয়াত মির্জা আব্দুল জব্বার বাবু দীর্ঘদিন সিরাজগঞ্জ জেলা যুবদলের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তিনি গত ২৩ মার্চ দুরারোগে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর সংগঠনকে গতিশীল করতে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো: আলামিন খানকে দেওয়া হলো।


আপনার মতামত লিখুন :
More News Of This Category