• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
Headline
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে,কাল থেকে রোজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মিষ্টি বিতরণ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চুর সফল নেতৃত্বে ৬টি আসনের মধ্যে ৫টি আসনের নিরুঙ্কুশ বিজয় অর্জিত সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নবনির্বাচিত এমপি ইকবাল হাসান মাহমুদ টুকুর মতবিনিময় সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি এবং একটিতে জামায়াত মনোনীত প্রার্থী বিজয়ী সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির বার্ষিক বনভোজন–২০২৬ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের উদ্যোগে ধানের শীর্ষের নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ৩ আসনে ভিপি আয়নুল হক কে ধানের শীষে বিজয়ী করতে নিমগাছীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৯৯ Time View
Update : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের প্রতিনিধি সভা ও কমিটি গঠন

আজিজুর রহমান মুন্না-
“মানুষ মানুষের জন্য, স্বেচ্ছাসেবায় সিরাজগঞ্জ অনন্য”- এ প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে উল্লাপাড়া উপজেলার রিয়া রুপন পার্ক, চড়ুইমুড়ি শিশুপার্কে আয়োজিত প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন, সভার আহ্বায়ক ও ইউটিব চ্যানেল চিত্রপুরি কৃষিচিত্র মোঃ রফিকুল ইসলাম মানিক। স্বেচ্ছাসেবী মোঃ আব্দুল আলীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা শহরের “সুখ পাখি”র পরিচালক শেখ রজব, শাহজাদপুর উপজেলার “দি বার্ড সেফটি” সংগঠনের চেয়ারম্যান মামুন বিশ্বাস, “প্রচেষ্টা সবার জন্য” এর চেয়ারম্যান শাহবাজ খান সানি, “ভিলেশ ভীষণ” এর চেয়ারম্যান শরীফ খন্দকার প্রমুখ।
দিনব্যাপী এ অনুষ্ঠানে, সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যমুনা টেলিভিশন এর সিনিয়র ষ্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি রফিক সাঈদ প্রমুখ।

সভায় জেলার নয়টি উপজেলার বিভিন্ন পর্যায়ের শতাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি অংশ গ্রহণ করে । স্বেচ্ছাসেবীদের মধ্যে থেকে প্রত্যেক উপজেলার ২ জন করে প্রতিনিধি সভায় তাদের মতামত ব্যক্ত করেন। তাদের মতামতের ভিত্তিতে স্বেচ্ছাসেবীদের উপস্থিতি অনুযায়ী প্রত্যেক উপজেলা হতে দু’জন ও একজন প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন। এরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার রাসেল আহমেদ,মনির হোসেন, কাজিপুর উপজেলার আশকার পাইন, কামারখন্দ উপজেলার তমা খাতুন, উল্লাপাড়া উপজেলার আরিফুর রহমান, শাহজাদপুর উপজেলার হাবিবুর রহমান হাবিব, বেলকুচি উপজেলার উজ্জ্বল অধিকারী, সলঙ্গা থানার শাহ আলম, তাড়াশ উপজেলার দেলবার হোসেন, এনায়েত পুর থানার সাইফুল ইসলাম, চৌহালী উপজেলার ইউসুফ আলী।

পরে আহবায়ক কমিটি গঠন করা হয়। এ
কমিটিতে আহবায়ক হলেন, র.ই. মানিক, সদস্য সচিব মামুন বিশ্বাস সহ ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। অনুষ্ঠান পরিশেষে
রিয়া রুপন পার্ক, চড়ুইমুড়ি শিশুপার্কে বৃক্ষ রোপণ করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category