• বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Headline
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে,কাল থেকে রোজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মিষ্টি বিতরণ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চুর সফল নেতৃত্বে ৬টি আসনের মধ্যে ৫টি আসনের নিরুঙ্কুশ বিজয় অর্জিত সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নবনির্বাচিত এমপি ইকবাল হাসান মাহমুদ টুকুর মতবিনিময় সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি এবং একটিতে জামায়াত মনোনীত প্রার্থী বিজয়ী সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির বার্ষিক বনভোজন–২০২৬ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের উদ্যোগে ধানের শীর্ষের নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ৩ আসনে ভিপি আয়নুল হক কে ধানের শীষে বিজয়ী করতে নিমগাছীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা অটোটেম্পু হিউম্যান হলার মালিক গ্রুপ ও শ্রমিকদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা করলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু

Reporter Name / ১৮ Time View
Update : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

সিরাজগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা অটোটেম্পু হিউম্যান হলার মালিক গ্রুপ চালক ও শ্রমিকদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা করলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু

মোঃ হোসেন আলী (ছোট্ট)— সবার আগে বাংলাদেশ ” এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা অটোটেম্পু হিউম্যান হলার মালিক গ্রুপ চালক ও শ্রমিকদের সাথে মত নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) দুপুরের দিকে পৌর শহরের বাজার স্টেশনে সিরাজগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা অটোটেম্পু হিউম্যান হলার মালিক গ্রুপ চালক ও শ্রমিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সিএনজি মালিক গ্রুপের সভাপতি আলামিন চৌধুরী পলাশ।
অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সিএনজি মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাংবাদিক ফেরদৌস হাসান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত ধানের শীর্ষ প্রতিকের পদপ্রার্থী স্থায়ী কমিটির সদস্য ও বর্ষীয়ান জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু। অনুষ্ঠানে প্রধান অতিথি ইকবাল হাসান মাহমুদ বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করবে, যে বাংলাদেশে আর কোনো মানুষ গুম হবে না। জনগণের বিপুল সমর্থন ও জাতীয় ঐক্য সৃষ্টির মধ্য দিয়ে বিএনপি এমন একটা সরকার পরিচালনা করবে, যে সরকারের মালিক হবে জনগণ। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে জনগণই তাদের রাষ্ট্রমালিকানা ফেরত পাবে। আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। আপনার পছন্দের প্রার্থীকেই দেবেন এবং গণতন্ত্রকে শক্তিশালী করবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের ভূমিধস বিজয় হবে।’ তিনি আরো বলেন, আপনার শ্রমিকদল আপনারা আমার সাথে অনেক দিন থেকে আছেন আগামীতেও থাকবেন। এবং ধানের শীর্ষ মার্কায় ভোট মানুষের কাছে গিয়ে ভোট চাইবেন। এটা আমার আমার আপনাদের কাছে প্রত্যাশা। আরেকটি দল তারা মানুষদেরকে বড় ধোকা দিচ্ছে জানাতের টিকেট হাতে ধরিয়ে দিচ্ছে। বলছে দাড়ি পাল্লায় ভোট দিলে জান্নাত পাবেন। নাউজুবিল্লাহ। এদের থেকে আপনারা দুরে থাকবেন এবং মানুষেদেরকে সতর্ক করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন হিটলার, এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রচার ওপ্রকাশনা সম্পাদক আবু সাঈদ, সহ প্রকাশনা সম্পাদক শামসুল আলম, শহর বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক রেজাউল জোয়ার্দার,জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মোরাদুজ্জামান মুরাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, জেলা যুবদলের প্রচারসম্পাদক রবিউল আওয়াল রবি,
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক ও সিরাজগঞ্জ সিএনজি মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সুমন,সিএনজি শ্রমিক ইউনিয়নের মোঃ জাহিদুল ইসলাম লিটন, সিএনজি মালিক গ্রুপের কোষাধ্যক্ষ মোঃ হাতেম শেখ, জেলা যুবদলের এাণ বিষয়ক সম্পাদক জনি সরকার,সিএনজি মালিক গ্রুপের সহ- সভাপতি মোঃ রুবেল শেখ, প্রমুখ ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category