• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
Headline
সিরাজগঞ্জে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন কারী হাফেজ রাহিমুল ইসলামকে সংবর্ধনা দিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন সিরাজগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ৫৪’তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক’কে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে- সিরাজগঞ্জ জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সিরাজগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খানের ইন্তেকাল সিরাজগঞ্জে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়-জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর নিজস্ব উদ্যোগে-দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যের বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান

সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কামারখন্দের বিপক্ষে উল্লাপাড়া ১-০ গোলে জয়ী।

Reporter Name / ৬০ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

তারুণ্যের উৎসব
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কামারখন্দের বিপক্ষে উল্লাপাড়া ১-০ গোলে জয়ী।

স্টাফ রিপোর্টার:

শনিবার বিকালে সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে তারুণ্যের উৎসবে জেলা প্রশাসন আয়োজিত ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ দিনের নকআউট পর্বের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় কামারখন্দ উপজেলাকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে উল্লাপাড়া উপজেলা ফুটবল একাদশ।
নব্বই মিনিটের খেলার প্রথমার্ধ গোলশূন্য থাকলেও উভয় দলই আক্রমণ পাল্টা আক্রমনে বেশ কয়েকটি গোলের সুযোগ সৃষ্টি করেও গোলের দেখা পায়নি।
গ্যালারী ভর্তি ১৫ হাজারের অধীক দর্শকের উপস্থিতি ও মুহুর্মুহু করতালির মধ্যে দ্বিতীয়ার্ধের শেষ মুহুর্তে উল্লাপাড়া উপজেলার ১১ নং জার্সিধারী খেলোয়াড় হাসান বিজয়সূচক একমাত্র গোলটি করলে তাদের সমর্থকরা আনন্দে মেতে ওঠে।
ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন টানটান উত্তেজনাপূর্ন খেলার একমাত্র গোলদাতা উল্লাপাড়ার হাসান। তার হাতে ম্যান অব দি ম্যাচের ক্রেস্ট তুলে দেন উল্লাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসান। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রকাশকের কার্যালয়েরর সহকারী কমিশনার মহসিন খন্দকার, জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহী, সদর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন ও সজিব সরকার।
খেলা পরিচালনা করেন রেফারি আরিফ। সহকারী রেফারি ছিলেন রেজাউল করিম খোকন ও শাহীন হোসেন,চতুর্থ রেফারি ছিলেন আজমহর আলী।
ধারা বর্ণনায় ছিলেন আব্দুল্লাহ আল মাহমুদ ও খোরশেদ আলম।


আপনার মতামত লিখুন :
More News Of This Category