• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন কারী হাফেজ রাহিমুল ইসলামকে সংবর্ধনা দিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন সিরাজগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ৫৪’তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক’কে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে- সিরাজগঞ্জ জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সিরাজগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খানের ইন্তেকাল সিরাজগঞ্জে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়-জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর নিজস্ব উদ্যোগে-দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যের বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান

সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে তাড়াশ উপজেলা জয়ী

Reporter Name / ৫৯ Time View
Update : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চৌহালী উপজেলার বিরুদ্ধে ৫-০ গোলের ব্যবধানে তাড়াশ উপজেলা জয়ী

আজিজুর রহমান মুন্না-
শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত এবং জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় তারুণ্যের উৎসবে সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের নক আউট পদ্ধতির তৃতীয় দিনের খেলায় গত আসরের রানারআপ শক্তিশালী তাড়াশ উপজেলা একাদশ ৫-০ গোলের ব্যবধানে চৌহালী উপজেলা একাদশকে বড় ব্যবধানে পরাজিত করে।
তাড়াশ উপজেলা একাদশে পক্ষে টুটুল ২টি, রাব্বি, শাহজালাল ও অলিউর ১ টি করে গোল করেন।
ম্যান অব দি ম্যান নির্বাচিত হন তাড়াশ উপজেলার ফরোয়ার্ড তারিকুল ইসলাম টুটুল ( ২ গোল)। ম্যান অব দি ম্যাচের ক্রেস প্রদান করেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মোঃ নুরে এলাহি, জেলা ক্রীড়া সংস্থার সাবেক তিনবারের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সম আফসার আলী,সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম টুটুল,সাবেক ভিপি আলম,১২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন,ক্রীড়া সংগঠক মোঃ ফরিদুজ্জামান ( সাংবাদিক),জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ স্বপন সেখ সহ আরো অনেকে।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোঃ হাফিজুল ইসলাম, সহকারী রেফারি ছিলেন ফিরোজ ইসলাম ও আবু হানিফ এবং চতুর্থ রেফারি ছিলেন শাহীন ইসলাম।
ধারা বর্ণনায় ছিলেন আবদুল্লাহ আল মাহমুদ ও মোঃ খোরশেদ রায়হান।
শুক্রবার ছুটির দিনে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামন্টের তৃতীয় দিনের খেলায় শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামের উত্তর ও দক্ষিণ গ্যালারী এবং ভিআইপি গ্যালারী ছিলো ফুটবল দর্শক অনুরাগীদের উপচে পড়া।


আপনার মতামত লিখুন :
More News Of This Category