• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
Headline
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে,কাল থেকে রোজা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মিষ্টি বিতরণ সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬টি সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চুর সফল নেতৃত্বে ৬টি আসনের মধ্যে ৫টি আসনের নিরুঙ্কুশ বিজয় অর্জিত সিরাজগঞ্জে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নবনির্বাচিত এমপি ইকবাল হাসান মাহমুদ টুকুর মতবিনিময় সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি এবং একটিতে জামায়াত মনোনীত প্রার্থী বিজয়ী সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির বার্ষিক বনভোজন–২০২৬ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের উদ্যোগে ধানের শীর্ষের নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ ৩ আসনে ভিপি আয়নুল হক কে ধানের শীষে বিজয়ী করতে নিমগাছীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ পৌরসভায় পরিবেশ ব্যবস্থাপনা (Urban Environment Management) সংক্রান্ত সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৭০ Time View
Update : শুক্রবার, ২৩ মে, ২০২৫

সিরাজগঞ্জ পৌরসভায় পরিবেশ ব্যবস্থাপনা (Urban Environment Management) সংক্রান্ত সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জ পৌরসভায় পরিবেশ ব্যবস্থাপনা (Urban Environment Management) সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশন (GIZ) এবং সিরাজগঞ্জ পৌরসভার আয়োজনে, সবার জন্য বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক শহর (লাইকা) প্রকল্পের আওতায় “শহরে পরিবেশগত ব্যবস্থাপনা পরিষেবাদির জন্য সহযোগিতা প্লাটফর্ম ”
বৃহস্পতিবার (২২মে-২০২৫ খ্রিঃ)সকাল হতে দিনব্যাপী সিরাজগঞ্জ পৌরসভার ইসমাঈল হোসেন সিরাজী সম্মেলন কক্ষে উক্ত সিরাজগঞ্জ পৌরসভার সার্বিক পরিবেশ ( পুকুর, জলাধার সংরক্ষণ, সবুজায়ন, পার্ক, খেলার মাঠ, গণপরিসর এলাকা তৈরি ও সংরক্ষণসহ বর্জ্য ব্যবস্থাপনা) ব্যবস্থাপনা সভা অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক এবং সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম , নির্বাহী প্রকৌশলী মোঃ নূরনবী সরকার, মেডিকেল অফিসার ডাঃ একে.এম ফরহাদ হোসাইন প্রমুখ। এই কর্মশালা পরিচালনা করেন, প্রকল্পের উপদেষ্টা মোঃ আকতারুজ্জামান (রানা) এবং সিরাজগঞ্জ পৌরসভার টাউন প্লানার আনিসুর রহমান।
উক্ত কর্মশালায় সহযোগিতা প্লাটফর্ম যেখানে নগর প্রশাসন, সুশীল সমাজ ও বেসরকারিখাত, যুব সমাজ, দরিদ্রদের প্রতিনিধি নিয়ে পরিবেশ গত কর্মকান্ডের একটি যৌগপ্রস্তার তৈরি করবে এ জন্য বাস্তবায়ন কার্যক্রম চিহ্নিত করা হয় যাতে অন্তর্ভুক্তিমূলক এবং জলবায়ু সংবেদনশীল নগর পরিবেশগত ব্যবস্থাপনা পরিষেবা প্রদান করা হয়। এই সহযোগিতা প্লাটফর্ম ইতিবাচক নগর রুপান্তরের অনুঘটক হিসাবে কাজ করবে। টেকসই উন্নয়নের জন্য সচেতনতা বুদ্ধি পাবে এবং পরিবেশ ব্যবস্থাপনায় নাগরিক মালিকগণকে উৎসাহিত করবে। নগর পরিবেশ ব্যবস্থাপনায় বেসরকারি খাতের সম্পৃক্তা বাড়ানোর জন্য কাজ করবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category